AMAR BANGLA NEWS

সাঁতার ক্লাবের খোঁজ খবর নিতে সাঁতার প্রতিযোগিতার মধ্যেই উপস্থিত পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং

সাঁতার ক্লাবের খোঁজ খবর নিতে সাঁতার প্রতিযোগিতার মধ্যেই উপস্থিত পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং   ব্যারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক...

সাঁতার ক্লাবের খোঁজ খবর নিতে সাঁতার প্রতিযোগিতার মধ্যেই উপস্থিত পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং

 

ব্যারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো বার্ষিক সাঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই এলাকায় ছিল উৎসবের আমেজ। বিভিন্ন বয়সের প্রতিযোগীরা সাঁতারে অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং, ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌস্তুভ বাগচী, পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রত্না দেবনাথ এবং ব্যারাকপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্ত।

উপস্থিত অতিথিরা প্রতিযোগীদের উৎসাহিত করেন এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বের কথা তুলে ধরেন। ক্লাব কর্তৃপক্ষের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীদের মধ্যেও যথেষ্ট উৎসাহ দেখা যায়। রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং বলেন, এইখানে আসতে পেরে আমার খুব ভালো লাগে। আমি নিজেও সাঁতার বিষয়ে খুব আগ্রহী। সাংসদ থাকাকালীন এই সাঁতার ক্লাবডীর উন্নয়নের জন্য আমি উন্নয়ন তহবিল দিতে চেয়েছিলাম । তৎকালীন সরকার তা নিতে চাইনি।