টালাতে পাইপ লাইন ফেটে বিপত্তি। এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিএমসি এর আধিকারিকদের সাথে কথা বললেন তিনি। এলাকা পরিদর্শন করে পাইপলাইনের বর্তমান পরিস্থিতি ও কাজ দেখলেন তিনি।
ছট পুজো উপলক্ষে বিশেষ ব্যবস্থা রাখছে সরকার। প্রত্যেক ঘাটে তৈরি করা হচ্ছে চেঞ্জিং রুম। থাকছে পানীয় জলের বিশেষ ব্যবস্থা। স্থানীয় বিধায়করা গঙ্গার ঘাটে স্পিড বোর্ড নিয়ে পরিদর্শন করবেন।
টালা তে পাইপ ফেটে বিপত্তি তৈরি হয়েছিল। কিন্তু ৭২ ঘণ্টার মধ্যে সাবস্টিটিউট লাইন তৈরি করে জল সরবরাহ করা হচ্ছে। আর এই কাজ ভালো ভাবে করার জন্য ভোট করানো প্রয়োজন। অনেকেই যারা নোটার থেকেও কোন ভোট পান তারা বিরোধিতা করছেন ভোটের
তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য ফোন করছে অনেকেই, কারুর ফোন ধরছে না দল। কে আসবে কে আসবে না বিজেপিতে সেটা দল ঠিক করবে।
বিট লেভেল পুলিশ থাকবে ঘোষণা মুখ্যমন্ত্রীর – আগে এটা ছিল কিন্তু তৃণমূল বন্ধ করে দিয়েছিল। এই পুলিশ থাকলে সুবিধা হবে কাজ করতে।
অভিষেক ব্যানার্জিকে পুলিশ তলব করেছে, পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। এতদিন পিসির জমিদারি ছিল যা পেরেছে করেছে।
বিরোধীদের জোটের বার্তায় মহম্মদ সেলিম বলেছেন যে তৎকাল টিকিট কাটবে, সে পাবে টিকিক, কিন্তু এখন দেশে একটাই ট্রেন বিজেপির বন্দে ভারত। জোটের জন্য ছারপোকা, আরশোলা এক হয়েছে।