AMAR BANGLA NEWS

সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ টাকারও বেশি নগদ অর্থ উদ্ধারের দাবি পুলিশে

সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ টাকারও বেশি নগদ অর্থ উদ্ধারের দাবি পুলিশে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড...

সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ টাকারও বেশি নগদ অর্থ উদ্ধারের দাবি পুলিশে

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত সরিষায় তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ টাকারও বেশি নগদ অর্থ উদ্ধারের দাবি করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে সরিষায় তৃণমূলের ওই পার্টি অফিসে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। জানা গিয়েছে, ওই পার্টি অফিসটি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদের সঙ্গে যুক্ত।

বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন সুমিত রায়। বুধবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার সাংবাদিক বৈঠক করে এই নগদ টাকা উদ্ধারের বিষয়টি জানান।