AMAR BANGLA NEWS

বরানগরে বন্ধ ফ্লাট থেকে তরুণীর দে*হ ঘিরে চাঞ্চল্য এলাকায়

বরানগরে বন্ধ ফ্লাট থেকে তরুণীর দে*হ ঘিরে চাঞ্চল্য এলাকায় সন্ধ্যায় বরানগর ১৭ নং ওয়ার্ড সংলগ্ন লেক পল্লী এলাকায় বন্ধ ফ্ল্যাট...

বরানগরে বন্ধ ফ্লাট থেকে তরুণীর দে*হ ঘিরে চাঞ্চল্য এলাকায়

সন্ধ্যায় বরানগর ১৭ নং ওয়ার্ড সংলগ্ন লেক পল্লী এলাকায় বন্ধ ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রতিবেশীদের দাবি স্ত্রীকে নিয়ে প্রায় চার বছর বসবাস করতেন মৃতের জামাই বাবু। তবে ব্যবসার সূত্রে স্ত্রীকে নিয়ে বর্তমানে থাকেন হুগলির শ্রীরামপুর এলাকায়। সোমবার রাতে প্রতিবেশী লতিকা মান্নার কাছে ফ্ল্যাটের চাবি রেখে যান বাড়ির মালিক অর্থাৎ মৃত তরুণীর জামাইবাবু। লতিকা মান্না বলেন আজ দুপুরে চাবি নিয়ে পাঁচ তলার ফ্ল্যাটে ওঠেন ওই তরুণী। বিকেলে দিদি ফোন করার উত্তর না মিললে প্রতিবেশীদের কাছে ফোন করেন দিদি। অবশেষে দরজা ধাক্কা দেওয়াতে সারা না মেলায় খবর যায় বরানগর থানায় । পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে।

খুন নাকি আত্মহত্যা নাকি পিছনে রয়েছে অন্য কারণ তা ক্ষতিয়ে দেখছে বরানগর থানার পুলিশ। এলাকার রেয়েছে একাধিক সিসি ক্যামেরা সেগুলির ছবিও পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে ঘনবসতিপূর্ন এলাকায় এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল ছড়িয়েছে বরানগর লেকপল্লী এলাকায়।