AMAR BANGLA NEWS

মমতা ব্যানার্জি -অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিলে আমরাই বুঝিয়ে দেব,

মমতা ব্যানার্জি -অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিলে আমরাই বুঝিয়ে দেব, ছটপুজোতে ভাটপাড়ায় আসবেন মুখ্যমন্ত্রী বললেন মন্ত্রী অর্জুন সিং শহর শহরতলি...

মমতা ব্যানার্জি -অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিলে আমরাই বুঝিয়ে দেব, ছটপুজোতে ভাটপাড়ায় আসবেন মুখ্যমন্ত্রী বললেন মন্ত্রী অর্জুন সিং

শহর শহরতলি র বিভিন্ন জায়গায় কালীপুজোর উদ্বোধন করছেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। আজ জগদ্দল বিধানসভার অন্তর্গত পানপুর বালক বৃন্দের কালীপুজোর উদ্বোধনে পৌঁছান মন্ত্রী। অশুভ শক্তির বিনাশ হওয়ার ডাক দিয়েই মন্ত্রী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আর কেউ বিশ্বাস করে না। উনি মিথ্যেবাদী। মুখ্যমন্ত্রী আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলকে দায়িত্ব দিলেই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় কে বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। অন্যদিকে মন্ত্রী আরো বলেন, কালী পুজো মিটলেই ভাটপাড়ায় ছট পুজোয় আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী‌ পরিবহন ও শ্রম মন্ত্রীকে জানিয়েছেন, ছট মায়ের আশীর্বাদ রাজ্যে বিজেপি সরকার গড়ার পিছনে অনেক বড় আজ ভূমিকা ছিল। তাই হাওড়া ভাটপাড়া মত বিভিন্ন জায়গায় ছট পুজোতে অংশ নিতে‌ ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।