AMAR BANGLA NEWS

ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রে*ফ*তার নানুরের তৃণমূল নেতা আব্দুল কেরিম খান

ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রে*ফ*তার নানুরের তৃণমূল নেতা আব্দুল কেরিম খান। তাঁকে গ্রেফতারকে কেন্দ্র করে বীরভূমের রাজনৈতিক মহলে নতুন করে...

ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রে*ফ*তার নানুরের তৃণমূল নেতা আব্দুল কেরিম খান। তাঁকে গ্রেফতারকে কেন্দ্র করে বীরভূমের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আব্দুল কেরিম খান বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ। পুলিশ সূত্রে দাবি, জেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সন্ত্রাস-সহ একাধিক অপরাধমূলক ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিভিন্ন ঘটনায় তাঁর বিরুদ্ধে মোট ৩২টি মামলা রয়েছে বলেও দাবি পুলিশের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় নানুর থানার পুলিশ তাঁকে আটক করে। এরপর থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শনিবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়।

রবিবার তাঁকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুল কেরিম খান জানান, কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা পুলিশই জানে।

অন্যদিকে, তদন্তের স্বার্থে আব্দুল কেরিম খানকে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ বলে জানা গিয়েছে। এই গ্রেফতারিকে ঘিরে বীরভূমের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা।