রতন শেখের এ*ন*কা*উ*ন্টা*র নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করে জানালেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ। ১৩ নভেম্বর বোলপুর মহকুমা আদালত থেকে ছাড়া পেয়েছিলেন রতন। সে দিনই বিকেলে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালান। এর পরেই গা ঢাকা দেন বর্ধমানে। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে রতনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ রতন জানান, ১৩ তারিখ লায়েক বাজারে ঘটনার পরে তিনি কোথায়, কোথায় গিয়েছিলেন। এও জানান, তাঁর সন্ধানে যে অস্ত্রগুলি আছে, সেগুলিও উদ্ধারে পুলিশকে সাহায্য করবেন। এর পরেই ঘটনা নয়া মোড় নেয়।পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ বলেন, ‘রতন ওই অস্ত্র উদ্ধারের জন্য নানুরের একটি ইটভাটায় নিয়ে যান পুলিশকে। উচকরন পঞ্চায়েত এলাকার মধ্যে তা পড়ে। অস্ত্র খোঁজার মতো করে এ দিক ও দিক দেখছিলেন। হঠাৎই বসে পড়েন। একটা ফায়ার আর্ম বের করে পুলিশের টিমের দিকে তাক করে গুলি চালান। যদিও সেই গুলি পুলিশের গাড়িতে লাগে। সেল্ফ ডিফেন্সে পাল্টা গুলি চালায় পুলিশও। আবারও গুলি চালানোর চেষ্টা করেন রতন। রতনকে নানুরেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’পুলিশ সুপার জানান, ১৩ তারিখ পুলিশ খবর পায় দুই ব্যক্তি, যাঁদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, তাঁরা এলাকায় রয়েছেন। সেখানে পুলিশের টিম গিয়ে রতন শেখ ও রমেশ লোহারকে দেখতে পান। পুলিশ তাঁদের ধরার চেষ্টা করলে রতন শেখ বন্দুক বার করে গুলি চালান। তাতেই জখম হন পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। পুলিশের জখম হওয়ার সুযোগ নিয়ে সেখান থেকে পালিয়ে যান রতন।অস্ত্র মামলা থেকে চুরি, ডাকাতির উদ্দেশে জড়ো হওয়ার মতো একাধিক অভিযোগে জেল খেটেছেন রতন। বিভিন্ন সময়ে সিউড়ি, বোলপুর, বর্ধমানে জেলে ছিলেন তিনি। ১৩ তারিখ সকালে বোলপুর সংশোধনাগার থেকে ছাড়া পান। এ দিকে রতন শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। বোলপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার হন রমেশ লোহার, লাভপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার হন নূর হোসেন শেখ।পুলিশ তদন্তে জানতে পারে, ১৩ তারিখ রতন শেখ জেল থেকে যখন ছাড়া পান, ৩-৪ জন তাঁকে নিতে এসেছিলেন। তার পর তাঁরা এক জায়গায় গিয়ে পার্টিও করেন। বাকিদেরও ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। পুলিশ জানতে পারে, নতুন পরিকল্পনা রয়েছে তাঁদের। এর পরেই রতন শেখ, রমেশ লোহাররা লায়েক বাজারের দিকে যাওয়ার সময়ে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসরা গ্রেপ্তার করতে যান।
রতন শেখের এ*ন*কা*উ*ন্টা*র নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করে জানালেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ।
রতন শেখের এ*ন*কা*উ*ন্টা*র নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করে জানালেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ। ১৩ নভেম্বর বোলপুর মহকুমা আদালত...