AMAR BANGLA NEWS

প্রাক্তন ফুটবলার গৌতম কুজুরের খড়দহ পাতুলিয়ার ফুটবল প্যাকটিস আপাতত বন্ধ হচ্ছে না

প্রাক্তন ফুটবলার গৌতম কুজুরের খড়দহ পাতুলিয়ার একটি স্থানীয় জেলা বন্দীপুর সম্মিলনী মাঠে ফুটবল প্রশিক্ষণ না দিতে পারার ভিডিও নিয়ে উত্তাল...

প্রাক্তন ফুটবলার গৌতম কুজুরের খড়দহ পাতুলিয়ার একটি স্থানীয় জেলা বন্দীপুর সম্মিলনী মাঠে ফুটবল প্রশিক্ষণ না দিতে পারার ভিডিও নিয়ে উত্তাল হয়েছিল সামাজিক মাধ্যম।ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় উঠেছে।গৌতম কুজুরের পাশে দাঁড়িয়েছেন ফুটবলার থেকে শুরু করে নেটিজেনরা।১৫ বছর ধরে নিঃখরচায় স্থানীয় এই ডিসট্রিক্ট মাঠে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে অস্থায়ী কোচিং ক্যাম্প চালান গৌতম কুজুর,বর্তমানে এই অস্থায়ী ক্যাম্পে এখন যুক্ত হয়েছেন অন্যান্য জেলার ফুটবল খেলোয়াড়েরা।৭০জন ফুটবল খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ শিবির হয়ে উঠেছে এই প্রাক্তণ ফুটবলারের নেশা।তাই বিনামূল্যে হওয়ায় বিভিন্ন আর্থিক পরিস্থিতিতে থাকা শিশুরাও যুক্ত হয়েছে এই শিবিরে।কিন্তু হঠাৎই কর্পোরেট ক্রিকেটের দাপটে বন্ধ হয়েছে এই ক্যাম্প বলে অভিযোগ।স্থানীয় ওই ক্লাবের পক্ষ থেকে ফুটবল প্রশিক্ষণ শিবির বন্ধ করতে বলা হয় আসন্ন এপ্রিল মাস পর্যন্ত।এরপর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয় ফুটবল খেলা।এবিষয়ে এলাকার মাঠেই না খেলতে পারার আক্ষেপ ও হতাশা প্রকাশ করেন গৌতম কুজুর।এবিষয়ে তিনি রাজ্যের ক্রীড়া মন্ত্রীর কাছে বিষয়টি দেখার জন্য আবেদন জানিয়েছেন

এই ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়ে খুদে খেলোয়াড়েরা।এরপর বেশ কয়েকদিনের বিরতির পর সকলের সহযোগিতায় কাটে সিঁদুরে মেঘ।রবিবার খড়দহ কল্যাণীরোড সংলগ্ন বরবাগান মাঠে আবারও প্র্যাকটিস শুরু হয় খুঁদেদের।

এই প্র্যাকটিসে খেলোয়াড়দের উৎসাহ দিতে হাজির হন ভারতীয় দল সহ নানা প্রথম সারির ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা।তারাও এর তীব্র প্রতিবাদ জানান এবং বার্তাদেন ভবিষ্যতে যেকোন পরিস্থিতিতে যাতে এই ক্যাম্প বন্ধ না হয় তার জন্য সব সময় পাশে আছেন

তবে এই বিষয়ে স্থানীয়রা গৌতমের পাশে দাঁড়িয়ে তাকে ফুটবল প্রশিক্ষণের প্রতি এই চেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন।