AMAR BANGLA NEWS

মালদার হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের বিজেপি মন্ডল সহ সভাপতি চন্দন মন্ডল খু*ন।

মালদার হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের বিজেপি মন্ডল সহ সভাপতি চন্দন মন্ডল খু*ন। কার্তিক পুজোর মেলায় মদ্যপদের বিবাদ থামাতে গিয়ে এক...

মালদার হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের বিজেপি মন্ডল সহ সভাপতি চন্দন মন্ডল খু*ন।

কার্তিক পুজোর মেলায় মদ্যপদের বিবাদ থামাতে গিয়ে এক যুবকের মারে মৃত্যু হল পুজো কমিটির সম্পাদক তথা বিজেপির মণ্ডল সহ সভাপতির বলে অভিযোগ। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরের ঋষিপুরের চাঁদপুর গ্রামে। ঘটনায় অভিযুক্ত মদ্যপ যুবককে পুলিশ আটক করেছে। পুলিশ জানিয়েছে, মৃত চন্দন মণ্ডল(৪৫) ঋষিপুরেরই বাসিন্দা ছিলেন। তিনি বিজেপির মণ্ডলের সহ সভাপতি এবং তিনি ডেকোরেটার্সের ব্যবসাও করতেন। ঋষিপুরের চাঁদপুরে ১৬ মাথার ষড়ানন কার্তিক পুজোকে ঘিরে জমজমাট মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে কিছু যুবকদের মধ্যে বচসা, হাতাহাতি হলে তা থামাতে যান চন্দন। অভিযোগ, এক যুবকের মারে মাটিতে চন্দন লুটিয়ে পড়েন। তিনি হৃদ রোগেও আক্রান্ত ছিলেন। পরে তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। অভিযুক্ত যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।