রেল দুর্ঘটনা হলে কিভাবে দ্রুত যাত্রিদের উদ্ধার এবং চিকিৎসা কেন্দ্রে পৌছাবে, ইস্টার্ন রেলের পক্ষ থেকে তার মক ড্রিল হলো কাকিনাড়ায়
ঠিক ১৫:৫৭ তে কাকিনাড়া স্টেশান ঢোকার মুখে উলটে গেলো একটি দূরপাল্লা ট্রেনের কামরা।লাইনচ্যুত হলো অপর একটি কামরা।হত-হতের সংখ্যা এখনও জানা যায়নি।
না-না কোন ট্রেন দুর্ঘটনা নয়! শিয়ালদহ মেন শাখায় কাকিনাড়া স্টেশন ঢোকার মুখে মকড্রিল করলো ইস্টার্ন রেল।মুলত: ট্রেন দুর্ঘটনা ঘটলে কিভাবে কতো তাড়াতাড়ি যাত্রীদের উদ্ধার করে নিয়ে চিকিৎসা কেন্দ্রে পাঠানো যায়।তারই একটি প্রশিক্ষনের পরীক্ষা নিলো রেল কতৃপক্ষ। রেল কর্মিরা কে কতো সময়ের মধ্যে যাত্রদের প্রানে বাচাতে পারলো এবং উদ্ধার করতে পারলো, তারই পরীক্ষা নিলো ইস্টার্ন রেল কতৃপক্ষ।