AMAR BANGLA NEWS

তারাতলায় কারখানার ছাদ ভেঙে মৃত্যু, শোকস্তব্ধ ভাটপাড়ার পূর্বাশা — একমাত্র উপার্জনকারীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার

তারাতলায় কারখানার ছাদ ভেঙে মৃত্যু, শোকস্তব্ধ ভাটপাড়ার পূর্বাশা — একমাত্র উপার্জনকারীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার   তারাতলায় কারখানার ছাদ...

তারাতলায় কারখানার ছাদ ভেঙে মৃত্যু, শোকস্তব্ধ ভাটপাড়ার পূর্বাশা — একমাত্র উপার্জনকারীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার

 

তারাতলায় কারখানার ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ভাটপাড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পূর্বাশা এলাকার বাসিন্দা কৃষ্ণা চৌধুরীর। এই মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকাজুড়ে। প্রতিবেশী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

জানা গিয়েছে, মৃত কৃষ্ণা চৌধুরী পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাঁর আয়েই চলত সংসার। আচমকা এই দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে কার্যত দিশেহারা হয়ে পড়েছে পরিবার। স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন পরিবারের সদস্যরা।

এই মর্মান্তিক ঘটনায় ভাটপাড়ার পূর্বাশা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, মৃতের পরিবারের পাশে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত দাঁড়ানো উচিত। একমাত্র রোজগেরে মানুষকে হারিয়ে কৃষ্ণা চৌধুরীর পরিবার এখন গভীর সংকটের মুখে।