AMAR BANGLA NEWS

কাঁচা ডিম ছোড়া হল সৌগত রায়কে সাথে চো*র স্লোগান

কাঁচা ডিম ছোড়া হল সৌগত রায়কে সাথে চো*র স্লোগান ডিম ছোড়া হল সাংসদ সৌগত রায় এর উদ্দেশ্যে,সাথে চোর চোর স্লোগান,আর...

কাঁচা ডিম ছোড়া হল সৌগত রায়কে সাথে চো*র স্লোগান

ডিম ছোড়া হল সাংসদ সৌগত রায় এর উদ্দেশ্যে,সাথে চোর চোর স্লোগান,আর যেনো দেখিনা এই এলাকায়,এমন আওয়াজ উঠলো।

নিজের সংসদীয় এলাকা নিমতাতেই এবার বিক্ষোভের মুখে পড়লেন দমদম লোকসভার তৃণমূল কংগ্রেস বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার সকালে নিমতা থানায় ডেপুটেশন দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। জানা গিয়েছে, নিমতা ও উত্তর দমদমের একাধিক এলাকায় তৃণমূল কাউন্সিলরদের উপর হামলার অভিযোগ তুলে এদিন নিমতা থানায় ডেপুটেশন দিতে যান সাংসদ সৌগত রায়। থানায় ডেপুটেশন জমা দিয়ে বেরনোর সময়ই হঠাৎ তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। সাংসদের অভিযোগ, বিজেপি কর্মীরাই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় সাংসদের গাড়ি ঘিরে ‘চোর চোর’ স্লোগানও ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই দ্রুত গাড়িতে উঠে পড়েন সৌগত রায়। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। নিমতা থানার সামনেই বেশ কিছুক্ষণ ধরে এই বিক্ষোভ চলতে থাকে। ঘটনার পর সৌগত রায় বলেন, তিনি দলীয় জনপ্রতিনিধিদের উপর হামলার অভিযোগ জানাতেই থানায় গিয়েছিলেন। কিন্তু থানার বাইরে বেরোতেই পরিকল্পিত ভাবে বিক্ষোভ দেখানো হয় বলে তাঁর দাবি। এই ঘটনার পিছনে বিজেপির কর্মী-সমর্থকদের হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। নিজের সংসদীয় এলাকার মধ্যেই তাঁকে ঘিরে এই বিক্ষোভে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।