বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতা ও সংকটের আশঙ্কায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাস ব্যবহারে অত্যন্ত সংযমী ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। এই সাশ্রয়ী বার্তার পর, সরকারি গাড়ির ব্যবহার কমানো ও ইভি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে, যা অনুযায়ী তেল সংকট মোকাবিলায় একটি বড় পদক্ষেপ। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী পথদর্শনে নিজের কনভয় কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছেন। তার থেকে অনুপ্রাণিত হয়ে এবার সাইকেল করে বিধানসভায় এলেন হলদিয়া বিজেপির বিধায়ক প্রদীপ কুমার বিজালি। তার দাবি প্রধানমন্ত্রী আমাদের পথ দেখিয়েছেন। যে দেশ যখন সংকটে তখন তিনি যে পদক্ষেপ গ্রহণ করছেন। তার থেকে অনুপ্রাণিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ভাবে উদ্যোগ নিয়ে নিজের কনভয়ে কমিয়ে আনতে পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই ভাবে তিনি ও তাদের থেকে অনুপ্রাণিত হয়ে সাইকেল নিয়েই বিধানসভা এম এল এ হোস্টেল থেকে এই ভাবেই সাইকেল নিয়েই আসা যাওয়া করবেন। যতদিন এই সংকট কাটছে না বলে আমাদের জানালেন হলদিয়া থেকে নির্বাচিত বিজেপির বিধায়ক প্রদীপ কুমার বিজালী।
জ্বালানি বাঁচাতে বিধানসভায় সাইকেল নিয়ে বিধায়ক
বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতা ও সংকটের আশঙ্কায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাস ব্যবহারে অত্যন্ত সংযমী ও মিতব্যয়ী...