AMAR BANGLA NEWS

শিশুটি খেলাধুলা করছিল সেই সময় অভিযুক্ত ব্যক্তি তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং এই শিশুটির সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ

২০২২ সালের ৩১ জুলাই অশোকনগর থানার এলাকায় সাড়ে চার বছরের নাবালিকা শিশুকে তার বাড়ির সামনেই বসবাসকারী এক ব্যক্তির দ্বারা নির্যাতনের...

২০২২ সালের ৩১ জুলাই অশোকনগর থানার এলাকায় সাড়ে চার বছরের নাবালিকা শিশুকে তার বাড়ির সামনেই বসবাসকারী এক ব্যক্তির দ্বারা নির্যাতনের শিকার হয়। অভিযুক্ত ব্যক্তির বয়স প্রায় ৫৫ বছর এবং তিনি নিজেকে সাধু পরিচয় দিতেন। তাঁর বাড়িতে একটি মন্দিরও ছিল।

ঘটনার দিন শিশুটি খেলাধুলা করছিল। সেই সময় অভিযুক্ত ব্যক্তি তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং এই শিশুটির সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ । পরে শিশুটির পরিবার লোক বিষয়টি জানতে পারে এবং অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এই মামলার তদন্তভার গ্রহণ করেন অশোকনগর থানা। এবং অভিযুক্ত এ গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ ।পরবর্তীকালে মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয় এবং একজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করা হয় এই মামলায়।

মামলার গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তকে আজ 20 বছরে জেল হেফাজত এবং 20 হাজার টাকা জরিমানা করা হয় ,পাশাপাশি অভিযোগকারীনি ওই নির্যাতিতা নাবালিকাকে ৫ লক্ষ টাকা কম্পান্সেশন দেয়ার নির্দেশ দেন বিচারপতি।