AMAR BANGLA NEWS

হাওড়াবাসীকে জল-যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবার সরাসরি ময়দানে নামলেন জনপ্রতিনিধিরা

হাওড়াবাসীকে জল-যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবার সরাসরি ময়দানে নামলেন জনপ্রতিনিধিরা। আজ সকালে উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের পৌর ও নগরোন্নয়ন...

হাওড়াবাসীকে জল-যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবার সরাসরি ময়দানে নামলেন জনপ্রতিনিধিরা। আজ সকালে উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী উমেশ রায় এবং শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ যৌথভাবে পরিদর্শনে যান বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন বি-রোড হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশনে।
এলাকার জল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি, বর্ষার মরসুমে যাতে জল জমে শহর স্তব্ধ না হয়, তার জন্য আজ থেকেই KMDA-এর উদ্যোগে ভাসমান বর্জ্য পরিষ্কারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করলেন তারা। মন্ত্রী উমেশ রায় জানান, জমা জলের সমস্যা মেটাতে এবং নিকাশি নালাগুলো সচল রাখতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালানো হবে। এলাকার নোংরা-আবর্জনা ও জল নিকাশির এই খোলনলচে বদলে দেওয়ার উদ্যোগে স্বভাবতই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাওড়ার সাধারণ মানুষ।