পানিহাটির প্রাক্তন বিধায়কের হোম ওয়ার্ডের রাস্তার বেহাল অবস্থা,নিজেরা চাঁদা তুলে রাস্তা সাড়াইয়ে নামল টোটোচালকরা
পানিহাটি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড।।এই ওয়ার্ডটি পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের হোমওয়ার্ড।।পাশাপাশি এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার প্রাক্তন বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ।।তৃণমূল সরকারের আমলে ঈশ্বর চ্যাটার্জি এই রাস্তা দীর্ঘদিন ধরে ভগ্নদশা অবস্থায় রয়েছে।।রাস্তা সারাইয়ের জন্য কোনোভাবে উদ্যোগী হয়নি প্রাক্তন বিধায়ক ও তার কাউন্সিলার ছেলে।।বিটি রোডের সঙ্গে সোদপুর স্টেশনের সংযোগস্থলকারী এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।।ভাঙ্গা রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।।অথচ এই ওয়ার্ড থেকেই তৃণমূলের আমলে ভোট পেয়ে জয়ী হয়ে কাউন্সিলার হয়েছিল তীর্থঙ্কর ঘোষ।।এই ওয়ার্ডের মানুষের ভোটে জিতেছিল প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ।।বারংবার পানিহাটি পৌরসভা সহ প্রাক্তন বিধায়ক ও প্রশাসনের দপ্তরে জানিয়েও লাভ হয়নি।বর্তমানে তৃণমূল সরকারের পরিবর্তন হয়েছে।।প্রশাসনের দপ্তরে জানিয়ে কোন রকম কাজ না হওয়ায় এবার রাস্তা সারাইয়ের কাজে নামল এলাকার টোটো চালকরা।।এই রাস্তায় প্রতিদিন ১০০ টি টোটো চলে।।তাই এবার টোটো চালকরা নিজেদের পকেটের টাকা খরচা করে মাটি ইট ও রাবিশ কিনে সেগুলো দিয়ে রাস্তা সারাইয়ের কাজ শুরু করল।।আর এই ঘটনায় প্রাক্তন বিধায়ক ও তার ছেলের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব।।এই কাজের জন্য টোটো চালকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি পৌর পরিষেবা ঠিকমতো না দিতে পারার জন্য পুরবাসীর কাছে ক্ষমা চাইলেন পানিহাটি পৌরসভার উপপ্রধান সুভাষ চক্রবর্তী