১২ বছরের মোদী সরকারের খতিয়ান তুলে ধরতে একটি সাংবাদিক সম্মেলনে আয়োজন করাহয় ব্যারাকপুর সাংগঠনিক জেলার অফিসে, সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়, রাজ্যের পরিবহণ ও শ্রম মন্ত্রী অর্জুন সিং, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক কৌস্তব বাগচী, জগদ্দল বিধানসভার বিধায়ক রাজেশ কুমার এবং ব্যারাকপুর সংগঠক জেলার সভাপতি তাপস রায়। এই সাংবাদিক সম্মেলনে বিগত ১২ বছরের মোদী সরকার যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে তার একটি খতিয়ান তুলে ধরেন তারা, এর সাথে সাথে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে অর্জুন সিং জানান প্রধান মন্ত্রী কাজের উপর বিশ্বাস করেন এতে নতুন করে কিছু বলার নেই। এর ফলে ভারত বর্ষের সুনাম সারা বিশ্বে হয়েছে। এর সাথে তৃণমূল কে নিশানা করে জানান এই দলের কোনো কিছু থাকবে না, এই দল এর তোলাবাজি ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না তাই এই দল টা শেষ হয়েযাবে। কুণালের প্রশ্ন জানান কুণাল কে বলুন বেশি করে খাওয়া দেওয়া করুক, বিজেপি উপরে মানুষের বিশ্বাস আছে তাই কুণাল ঘোষ কে কি বলছে ওতে কোনো মাথা ব্যথা নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় এর প্রশ্ন বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় খুব সিনিয়র লিডার কিন্তু সৌগত রায় ভাট কথা বলেন, অপারেশন লোটাস নিয়ে কি বলেছেন সেটা নিজে জানান না।
এবং পরিবহন বিভাগীয় বিষয়ে বলেন একাধিক বাস চালানো হবে সারা রাজ্য জুড়ে, ইলেকট্রিক বাস চালানো হবে, ট্রাম কে আবার পুনর্জীবিত করা হবে বলে একাধিক বিষয়ে বার্তা দেন। এছাড়া ব্যারাকপুরের সংসদ পার্থ ভৌমিক কে নিয়ে প্রশ্ন করলে তিনি জানান পার্থ ভৌমিক ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কড়া মন্তব্য অর্জুন সিংহের।
পার্থ ভৌমিক প্রসঙ্গে অর্জুন সিং বলেন পার্থ ভৌমিক বিজেপিতে আসেনি পার্থ ভৌমিক এসেছে বিক্ষুব্ধ দলে পার্থ ভৌমিক যদি বিক্ষুব্ধ দল হয়ে তৃণমূলকে শেষ করে আমার তাতে কোন সমস্যা নেই। আমার পার্থ ভৌমিকের উপর কোন রাগ নেই তৃণমূল কে শেষ করার কোন মানুষের প্রতি আমার রাগ নেই যে তৃণমূলে আছে তার প্রতি আমার সমস্যা। যে তৃণমূলকে ধ্বংস করবে সে আমার বন্ধু, যে তৃণমূলের সঙ্গে থাকবে সে আমার শত্রু। এছাড়া মদন মিত্র প্রসঙ্গে বলেন রাজনীতিতে আছি বলে হাতটা বাধা যদি ইডিতে থাকতাম কবে ওকে এরেস্ট করে নিতাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে তল্লাশি ও আজকে ভবানীভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা প্রসঙ্গে অর্জুন সিং বলেন এ বিষয়ে একটাই কথা বলা যায় দেখ কেমন লাগে।