AMAR BANGLA NEWS

পানিহাটি পৌরসভার নাগরিক পৌর পরিষেবা আজ অচল অবস্থায় হয়ে পড়ে রয়েছে। সুস্থ এবং স্বাভাবিক নাগরিক পরিষেবা দাবিতে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে পানিহাটি পৌরসভা অভিযানের ডাক দেওয়া হয়

পানিহাটি পৌরসভার নাগরিক পৌর পরিষেবা আজ অচল অবস্থায় হয়ে পড়ে রয়েছে। সুস্থ এবং স্বাভাবিক নাগরিক পরিষেবা দাবিতে পানিহাটি বামফ্রন্টের পক্ষ...

পানিহাটি পৌরসভার নাগরিক পৌর পরিষেবা আজ অচল অবস্থায় হয়ে পড়ে রয়েছে। সুস্থ এবং স্বাভাবিক নাগরিক পরিষেবা দাবিতে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে পানিহাটি পৌরসভা অভিযানের ডাক দেওয়া হয়। পানিহাটি সিপিআইএম এক নম্বর এরিয়া কমিটির অফিস থেকে মিছিল করে সোদপুর স্টেশন রোড ধরে বিটি রোড হয়ে পৌরসভার সামনে আসে সেখানে বিক্ষোভসভা চলে এবং তার সাথে সাথে পানিহাটি পৌরসভার পোশাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। এর আগে পানিহাটি দু’নম্বর আঞ্চলিক কমিটি ডি ওয়াই এফ আই পক্ষ থেকে আগরপাড়া অঞ্চলে তিনটে ওয়ার্ডে গণ সই সংগ্রহ করা হয় সেই সংগ্রহীত সই সমেত ডেপুটেশন দেওয়া হয় আজকে একই সাথে 11 দফা দাবির ভিত্তিতে আজকের এই পানিহাটি পৌরসভা অভিযান কর্মসূচি হয় বেহাল নিকাশি ব্যবস্থা তার সমাধান করা ২৪ ঘন্টা পরিস্থিত পানীয় জল সরবরাহ করা জঞ্জাল সমস্যার সমাধান করা অনুমোদিত সমস্ত অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা রাস্তা সংস্কার করা হকারদের পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না পৌরসভার অচল অবস্থা দূর করে দ্রুত নাগরিক পরিষেবা সুষ্ঠু সমাধান করতে হবে পৌরসভার সমস্ত স্তরের কর্মচারীদের নিরাপত্তা সহ নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন দিতে হবে ২০১৪ সাল থেকে ১৩ বছরের পৌরসভার বিভিন্ন দপ্তরের অডিট রিপোর্ট জনসমক্ষে আনতে হবে এই দাবিতেই আজকের পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে পানিহাটি পৌরসভা সামনে বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলতান দাশগুপ্ত সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ঝন্টু মজুমদার সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য দুলাল চক্রবর্তী পানিহাটি বামফ্রন্টের অন্যতম নেতা চারণ চক্রবর্তী পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান এবং uc rc রাজ্য নেতৃত্ব দেবজ্যোতি চক্রবর্তী ডি ওয়াই এফ আই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি এছাড়াও উপস্থিত ছিলেন ফরোয়ার্ড ব্লক নেতা স্বপন দাস আরএসপি নেতা এবং প্রাক্তন উপ পৌর প্রধান পঙ্কজ দাস আর এস পি নেতা দিলীপ দে এবং নীলমণি বিশ্বাস সি পি আই এম পানিহাটি দু’নম্বর এরিয়া কমিটির সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী আশুতোষ বসু পানিহাটি তিন নম্বর এরিয়া কমিটির সম্পাদকসহ ছাত্র যুব মহিলা এবং সিপিআইএম এর কর্মী সমর্থকেরা আজকের এই পানিহাটি পৌরসভা অভিযান বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করে বৃষ্টিকে উপেক্ষা করেই আজকের এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি থেকে পানিহাটি পৌরসভার প্রশাসক সন্দীপ সিংহ রায় কাছে ডেপুটেশন দেওয়া হয় এই ডেপুটেশন জান ছয় জনের প্রতিনিধি দল এই ছয়জনের প্রতিনিধি দলে ছিলেন কলতান দাশগুপ্ত দুলাল চক্রবর্তী স্বপন দাস পঙ্কজ দাস নীলমণি বিশ্বাস ও দিলীপ দে।