একাধিক তোলাবাজি ও বেআইনি জমি দখলের ঘটনায় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ঘনিষ্ঠ পানিহাটির পুরসভার কাউন্সিলর হিমাংশু দেব কে গ্রেপ্তার করল খরদহ থানার পুলিশ,নাম না করে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ কে পুলিশ গ্রেফতার হবে বলে জানান,বিজেপির যুব নেতা জয় সাহা
তৃণমূল সরকারের আমলে পানিহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবের নামে খড়দহ থানায় একাধিক তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল।।।তোলাবাজির পাশাপাশি অবৈধ ও বেআইনিভাবে জমি দখল করেছিল এই তৃণমূল কাউন্সিলার।।সরকারের পালাবদলের পর থেকে পলাতক ছিলেন এই কাউন্সিলর হিমাংশু দেব।।অবশেষে গতকাল রাতে গোপন অভিযান চালিয়ে তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবকে গ্রেপ্তার করল খরদহ থানার পুলিশ।।তৃণমূল কাউন্সিলরের প্রচুর অবৈধ ও বেআইনি সম্পত্তি আছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্র থেকে।আজ তাকে বারাকপুর আদালতে পাঠানো হবে