মুর্শিদাবাদের বহরমপুরে লেভেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দু*র্ঘ*টনা! অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল ৩ পুড়ুয়া। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিশু।শুক্রবার সকালে বহরমপুর থানার কর্ণসুবর্ণ রেলগেটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সাত সকালে একটি স্কুল ভ্যানে করে একদল খুদে পড়ুয়া স্কুলের দিকে যাচ্ছিল। সেই সময় কর্ণসুবর্ণ এলাকার ওই রেলগেটটি খোলা ছিল। ভ্যানটি লাইনের ওপর উঠতেই আচমকা একটি ট্রেন চলে আসে এবং গাড়িটিতে সজোরে ধাক্কা মারে।ধাক্কার তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় স্কুল ভ্যানটি। ঘটনাস্থলেই ৩ জন পড়ুয়ার মৃত্যু হয়। বাকি আহত শিশুদের উদ্ধার করে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকজন শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।
মুর্শিদাবাদের বহরমপুরে লেভেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দু*র্ঘ*টনা!
মুর্শিদাবাদের বহরমপুরে লেভেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দু*র্ঘ*টনা! অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল ৩ পুড়ুয়া।...