নদীয়ার কালীগঞ্জের প্রার্থীর সমর্থনে প্রচারে এসে রাজ্যের তৃণমূলকে নিশানা হুমায়ুন কবিরের।
নদীয়ায় ১৭ টি বিধানসভায় প্রার্থী দিয়েছি। মুর্শিদাবাদে ২২ টি। এবার নির্বাচনে আসন শঙ্কায় একশোর নিচে থাকবে তৃণমূল। আমরা ১৪৫ টি আসন ধরে রাখবো। অভিষেক আমার পরিবারের পেছনে লেগেছে। আমার দলীয় কর্মসূচি করতে পারমিশন দিচ্ছে না, এই তৃণমূল সরকার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে আমার বিরুদ্ধে। এর জবাব আসন্ন বিধানসভা নির্বাচনে জনতা উন্নয়ন পার্টি দেবে। মানুষ আমাদের পাশে আছে। এদিন নদীয়ার কালিগঞ্জ বিধানসভার মোলান্দি এলাকায় জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর সমর্থনে রাজ্যের শাসক দলকে নিশানা হুমায়ুন কবিরের। বারে বার হেলিকপ্টারের পারমিশন ক্যানসেল করে দেয়া হচ্ছে, বায় রোড ধরে আমাকে পৌঁছাতে হচ্ছে বিভিন্ন জায়গায়। তৃণমূল যতই চক্রান্ত করুক। হুমায়ুন কবির কে এভাবে আটকানো যাবে না।