নেপালের সোনার দোকান থেকে ১৫০ গ্রাম সোনা চুরির অভিযোগ, গ্রেফতার অশোকনগরের বাবা-ছেলে। জানা যায়, নেপালে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে একটি সোনার দোকানে কাজ করার পর সেই দোকান থেকেই প্রায় ১৫০ গ্রাম সোনা চুরির অভিযোগে অশোকনগরের এই বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন চিত্তরঞ্জন দাস (৫০) এবং তাঁর ছেলে প্রীতম দাস (২৪)। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার অন্তর্গত সেনডাঙা দুর্গাপুর কলোনি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেপালের বিদ্যামোড এলাকার একটি সোনার দোকানে দীর্ঘদিন কর্মরত ছিলেন অভিযুক্তরা। ফলে দোকান মালিকের বিশ্বাস অর্জন করেছিলেন। অভিযোগ, দীর্ঘ সময় ধরে অল্প অল্প করে সোনা সরানোর পর গত ২০ জুন তাঁরা প্রায় ১৫০ গ্রাম সোনা নিয়ে ভারতে পালিয়ে আসেন। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। দোকানের মালিক রাজকুমার গুপ্তা ২২ জুন অশোকনগর থানায় ই-মেলের মাধ্যমে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। তদন্তে নেমে ২৫ জুন দীঘা থেকে প্রীতম দাসকে এবং গোবরডাঙ্গার গোইপুর এলাকা থেকে চিত্তরঞ্জন দাসকে গ্রেফতার করা হয়। ধৃতদের এদিন বারাসত আদালতে পাঠানো হয় পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে। তল্লাশিতে অভিযুক্তদের বাড়ি থেকে প্রায় ১৫০ গ্রাম চুরির সোনা উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
নেপালের সোনার দোকান থেকে ১৫০ গ্রাম সোনা চুরির অভিযোগ, গ্রেফতার অশোকনগরের বাবা-ছেলে
নেপালের সোনার দোকান থেকে ১৫০ গ্রাম সোনা চুরির অভিযোগ, গ্রেফতার অশোকনগরের বাবা-ছেলে। জানা যায়, নেপালে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে...