AMAR BANGLA NEWS

মন্ত্রী দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলন 

মন্ত্রী দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলন   ১) কলকাতায় তাসলিমা। ওনাকে স্বাগত। কলকাতায় বিশ্বের বহু দেশ থেকে বহু মানুষ আগেও এসেছেন।...

মন্ত্রী দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলন

 

১) কলকাতায় তাসলিমা।

ওনাকে স্বাগত। কলকাতায় বিশ্বের বহু দেশ থেকে বহু মানুষ আগেও এসেছেন। পরেও আসবেন। পশ্চিমবঙ্গে মৌলবাদের প্রাদুর্ভাব হয়েছিল। মানুষ সেটা মুক্ত করেছেন। ওনার কথা কলকাতার মানুষ শুনতে চায়।

 

২) আজ মিড ডে মিলের দায়িত্বে ইস্কন। আজ থেকেই সরকারি বাসে মহিলাদের পিঙ্ক কার্ড। আজ থেকে শহরে চালু নাইট বাস সার্ভিস।

খুব ভালো সিদ্ধান্ত সরকারের। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন। আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল। জীবন যাত্রার মান উন্নত হয়েছে। রাতে মানুষের যাতায়াত বেড়েছে। রাতের শহরে মহিলারা বেরোচ্ছেন। আগের সরকার মহিলাদের রাতে রাস্তায় বেরোতে বারণ করে দিয়েছিল। রাজ্যকে মধ্যযুগের দিকে নিয়ে যাচ্ছিল। নতুন সরকার এসে ভালো ভালো স্টেপ নিচ্ছে।

 

৩) কলকাতা কল্যাণী পিঙ্ক মেট্রোয় নতুন করে আশার আলো।

প্রজেক্টের নামে পাথর বসানো ছাড়া আর কিচ্ছু হয়নি গত ৫০ বছরে। কলকাতা মেট্রো দেশের প্রাচীনতম মেট্রো। আজ দিল্লি বেঙ্গালুরু মেট্রো কোথায় এগিয়ে গেছে। এতদিনে বারুইপুর আর কল্যাণী পর্যন্ত মেট্রো চলে যাওয়া উচিৎ ছিল। মেট্রো আমাদের জীবনকে গতিশীল করে। মেট্রো নিয়ে রাজনীতি হয়েছে। চিংড়িঘাটায় ইচ্ছাকৃতভাবে কাজ আটকে দেওয়া হয়েছিল। তৃণমূল তো গেলই। রাজ্যের ভবিষ্যত অন্ধকার করে দিয়ে গেল। আমাদের সরকার সেই আঁধার কাটিয়ে তোলার কাজ শুরু করেছে।

 

৪) আজ থেকে জনগণনা এবং স্ব শুমারি শুরু

গত বছর জুন থেকে সারাদেশে জনগণনা শুরু হয়েছে। এই রাজ্যে সেটা করতে দেওয়া হয়নি। সংশোধিত ভোটার তালিকায় ৯১ লক্ষ নাম বাদ গেছে। শেষ জনগণনা ২০১১ সালে হয়েছিল। গত ১৫ বছরে অনেক কিছু পাল্টে গেছে। তার তথ্য সরকারের কাছে নেই। এইভাবে চলতে পারেনা। সমস্ত সরকারি যোজনা ব্যর্থ হয়ে যাবে এরকম চললে। তাই নতুন সরকার এই রাজ্যে জনগণনা শুরুর ছাড়পত্র দিয়েছে।

 

৫) মুখ্যমন্ত্রীকে টার্গেট করে বর্ধমানে পাক জঙ্গির স্লিপার সেল

৫০ বছর ধরে দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে। বারবার দেশ ক্ষতবিক্ষত হয়েছে। কেন্দ্রে আগের সরকার বারবার সন্ত্রাসবাদী দেশের সঙ্গে সমঝোতা করেছে। পাকিস্তান স্পন্সর সন্ত্রাস অথচ পাকিস্তানের সঙ্গে চিঠিচাপাটি চলত। প্রেম পত্র যেত। অ্যাকশন হয়নি। আমরা জঙ্গিদের আঁতুড় ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছি। দেশের একাধিক শীর্ষ নেতার নামে থ্রেট এসেছে। ওরা ভুলে গেছে কেন্দ্রে মোদীর সরকার চলছে। রাজ্যে বিজেপির সরকার চলছে। যেখানে পাবো মূল শুদ্ধ উপড়ে ফেলব।

 

৬) আপনি খোলাখুলি ইকোপার্ক ঘোরেন। কত লোক আপনার একেবারে কাছে চলে আসে।

আমরা ভয়ে বাড়িতে ঢুকে গেলে সাধারণ মানুষ রাস্তায় বেরোবে কীভাবে? আমি নিজে তৃণমূলের সন্ত্রাসের শিকার হয়েছি বহুবার। আমাকে কেউ আটকাতে পারেনি। ভগবান যতদিন আমার আয়ু লিখে দিয়েছে তার থেকে ১ সেকেন্ড কম কেউ করতে পারবে না।

 

৭) মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারিয়া নিয়ে কবিতা লিখলেন।

আমি জানিনা ওনার শুক্রবার নিয়ে এত প্রেম কেন? বাড়ির বাচ্চার নাম রেখেছে আজানিয়া। বাংলার সমস্ত সংস্কৃতি পরম্পরা পাল্টে দিয়েছে। বাংলার ভালো কিছু করতে পারেন নি। বাংলার সর্বনাশ করে দিয়ে গেছে।

 

৮) NEET আন্দোলনকারীদের ফের আলোচনায় বসার আহ্বান প্রধানমন্ত্রীর।

গালিগালাজ দিয়েছে কিছু অর্বাচীন। একটা শক্তি তাদের পিছন থেকে পরিচালনা করেছে। টিন এজার পড়ুয়ারা ইনোসেন্ট। এরাও একটু সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার লোভে সেই ফাঁদে পা দিয়েছে। এটা যদি জেন জি হয় এবং এরাই যদি দেশের ভবিষ্যত হয় তাহলে দেশ কোন পথে এগোবে? আমরা এই পোকা (আরশোলা) উপড়ে ফেলব। এরা অনেকেই ভুল বুঝে কান্নাকাটি করে ক্ষমা চাইছে। নিজেদের ভুল বুঝতে পেরেছে। আন্দোলনের নামে উৎপাত হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনকে কলুষিত করা হয়েছে। পিছন থেকে যারা করিয়েছে তাদের টেনে আইনের পথে আনব।

 

৯) মিনার মন্ডল কেস

একসময় ইডি কেস হাতে নিয়েছিল। সহযোগিতা না পাওয়ায় বেশি দূর এগোতে পারেনি। এখন পুলিশ সেই কাজ করছে। কাউকে ছাড়ব না।