AMAR BANGLA NEWS

দিলীপ ঘোষ সংবাদিকদের মুখোমুখী

*রাজ্য কি বিরোধীশূন্য*মানুষ নির্বাচনে তাদের রায় দিয়েছে বিজেপি সরকারের উপর আস্থা দেখিয়েছে। আমরা উন্নয়নের মাধ্যমে তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি।...

*রাজ্য কি বিরোধীশূন্য*মানুষ নির্বাচনে তাদের রায় দিয়েছে বিজেপি সরকারের উপর আস্থা দেখিয়েছে। আমরা উন্নয়নের মাধ্যমে তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এবার বিরোধী কে থাকবে কে থাকবে না, তার দায় আমাদেরও নয় জনতারও নয় তাদেরকে রিজেক্ট করা হয়েছে। তারা নিজেদেরকে শোধরাক তারপর নিজের দায়িত্ব পালন করুক।

*যাদবপুরে মোছা হলো দেশবিরোধী স্লোগান, ফের নতুন স্লোগান দেওয়ালে*প্রথমবার এরকম হলো যে অ্যান্টি ন্যাশনাল স্লোগান মোছা হল। আগে কোন সরকার সেটা করেনি। আন্টি ন্যাশনাল মুভমেন্টের কেন্দ্র তৈরি করা হয়েছিল তারা মেসেজ পেয়েছে যে সেটা চলবে না। কার্ল মার্কস এর নীতি বা এই সমস্ত লেখা তো ব্যান হয়নি সেটা লিখতেই পারেন।

*উদ্ধারকারী দলের সাহায্য নিতে নারাজ নেপাল*নেপাল একটা দেশ, আন্দোলন করে নতুন সরকার হয়েছে অর্থনৈতিক অবস্থা ভালো না নেপালের অনেক মানুষ ভারতে কাজের জন্য আসেন, পড়শী হিসেবে আমরা পাশে ছিলাম। কোন সমস্যা হলে ভারত পাশে ছিল এখনো প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পাশে থাকবেন। তারা যদি মনে করেন তারা নিজেরাই সব সমস্যার সমাধান করবেন তো ভালো কথা।

*জেন জি ফেস্টের আয়োজন*এগুলো একেকটা নাম দিয়ে একেকটা মুভমেন্ট তৈরি করা হয়। জেন জি নামটা আমরা আগে শুনিনি। বিভিন্ন সমস্যা বিভিন্ন দেশে আছে। এখানকার মানুষ খুবই বুদ্ধিমান। মানুষ নিশ্চয়ই অধিকারের কথা বলবে আন্দোলন করবে কিন্তু বাইরে থেকে কেউ এসে প্রভোক করবে উৎপাত করবে সেটা সরকার দমন করবে। শুধু সুকান্ত মজুমদার নন অনেকেই করেছেন আমরা দলেও যুব সম্মেলন করেছি আমাদের দলে যুব মোর্চা রয়েছে সব পার্টিতে রয়েছে। যুব লিডারশিপ তৈরি হয়, তবে এখন এটা ফ্যাশন হয়ে গেছে। যেমন একসময় নকশাল ছিল এখন এটা ফ্যাশন হয়েছে।

*সুমিত রায়কে ফের তলব*প্রশাসনিক প্রক্রিয়া চলবে, কাকে চিঠি দেবো, কাকে ডাকবো চলতেই থাকবে

*ডেরেক কে তলব* অনেক নেতাদেরকে পুলিশ সিবিআই ডাকছিল, ডেরেক ও ব্রায়েনের দুঃখ ছিল তাকে ডাকছেন না। তাকেও ডাকা হয়েছে তিনিও পাবলিসিটির মধ্যে আসবেন।