AMAR BANGLA NEWS

আক্রান্ত সিপিএম নেতাকে দেখতে তাঁর বাড়িতে সটান হাজির বীজপুরের বিধায়ক

আক্রান্ত সিপিএম নেতাকে দেখতে তাঁর বাড়িতে সটান হাজির বীজপুরের বিধায়ক একাধিক ইস্যুতে বৃহস্পতিবার বিকেলে সিপিএমের কাঁচরাপাড়া এরিয়া কমিটির পক্ষে স্মারকলিপি...

আক্রান্ত সিপিএম নেতাকে দেখতে তাঁর বাড়িতে সটান হাজির বীজপুরের বিধায়ক

একাধিক ইস্যুতে বৃহস্পতিবার বিকেলে সিপিএমের কাঁচরাপাড়া এরিয়া কমিটির পক্ষে স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কাঁচরাপাড়ার দ্বারভাঙ্গা কলোনিতে সিপিএমের কর্মী-সমর্থকরা জমায়েত হয়েছিলেন। অভিযোগ, স্থানীয় অটো এবং টোটো চালকরা বিক্ষোভকারীদের পথ আটকায়। দু’পক্ষের মধ্যে গন্ডগোলের জেরে আক্রান্ত হন সিপিএমের কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশীষ রক্ষিত ওরফে ববি। শুক্রবার সকালে আক্রান্ত সিপিএম নেতাকে দেখতে তাঁর বাড়িতে পৌঁছন বীজপুরের জনদরদী বিধায়ক সুদীপ্ত দাস। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ্ত দাস বলেন, ববি দার সঙ্গে তাঁর বহুদিনের পুরানো সম্পর্ক। তবে শুক্রবার একটা ঘটনা ঘটেছে। উনি রাজনীতির মানুষ। একজন ভাই কিংবা সহ-নাগরিক হিসেবে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছি। রাজনীতিতে এই ধরনের সৌজন্যতা থাকা দরকার।

CHOBI FTP TE