AMAR BANGLA NEWS

বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দু*ষ্কৃ*তী তা*ণ্ড*ব

বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দু*ষ্কৃ*তী তা*ণ্ড*ব, থানায় অভিযোগ   কলকাতায় প্রাক্তন সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের...

বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দু*ষ্কৃ*তী তা*ণ্ড*ব, থানায় অভিযোগ

 

কলকাতায় প্রাক্তন সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। ভোরবেলা মুখ ঢেকে এক ব্যক্তি বাড়ির সামনে এসে এলোপাতাড়ি বোতল ছোড়ে বলে অভিযোগ। ঘটনায় বাড়ির একাধিক কাচ ভেঙে যায়।

ঘটনার পর পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ভোরের দিকে মুখ ঢাকা অবস্থায় এক ব্যক্তি এসে বাড়ির দিকে পর পর বোতল ছুড়ছে। ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।