কামারহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম এর পাঁচটি এরিয়া কমিটির যৌথভাবে আজ কামারহাটি পৌরসভায় ডেপুটেশন কর্মসূচি কে কেন্দ্র করে বিটি রোড অবরোধ করলো সিপিআইএম এর কর্মী সমর্থকেরা দীর্ঘ প্রায় কুড়ি মিনিটের উপরে এই পথ অবরোধ চলে। পুলিশের মধ্যস্থতায় এই বিটিরোড অবরোধ তুলে নিয়ে কামারহাটি পৌরসভার মেনগেট ঘেরাও করে বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলে। সিপিআইএম কামারহাটি বিধানসভা কমিটির পক্ষ থেকে আজ কামারহাটি পৌরসভায় ডেপুটেশন অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে কামারহাটি পৌরসভার বেহাল পৌর নাগরিক পরিষেবার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পৌর পরিষেবার দাবিতে আজকের এই ডেপুটেশন বিক্ষোভ অবস্থান কর্মসূচি কামারহাটি পৌরসভার অন্তর্গত পূর্ব বেলঘড়িয়া অঞ্চলের ঘোলা রোড আমতলা থেকে লোকনাথ মন্দিরের দিকে যাওয়ার মেইন রাস্তা সহ যতীন দাস নগরের বিভিন্ন রাস্তা কামারহাটি আড়িয়াদহ অঞ্চলের বিভিন্ন রাস্তা এবং দেশপ্রিয়নগরের দু নম্বর রেলগেট বিভার মোড় নীলগঞ্জ রোড সহ বিভিন্ন রাস্তার বেহাল পরিস্থিতি সামনে বর্ষা আসছে তার পাশাপাশি বেহাল নিকাশি ব্যবস্থা অল্প বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলে জলমগ্ন হয়ে থাকে গার্ভেজ ভরে রাস্তায় চলে আসছে বিভিন্ন ভ্যাট পরিষ্কার হচ্ছে না ঠিক মতন এবং পৌরসভার অস্থায়ী কর্মীদেরকে স্থায়ী করা এবং এই অস্থায়ী ঠিকা শ্রমিক দের সময় মতন বেতন দেওয়া তাদের সমকাজের সমবেতন এই দাবি নিয়ে আজকের ডেপুটেশন কর্মসূচি পালন করে সিপিআইএম কামারহাটি বিধানসভা কমিটির পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ চলছিল সেই সময় যখন ডেপুটেশন দিতে ভিতরে প্রবেশ করতে যায় সেই সময় সিকিউরিটি আটকে দেয় তাদের বক্তব্য ই ও সাহেব ডেপুটেশন নেবেন না তখন সিপিআইএম কর্মীর সমর্থকদের সাথে কথা কাটাকাটি শুরু হয় এর পরেই সিপিআইএমের নেতৃত্ব এবং কর্মীরা বিটি রোড অবরোধ করে এই বিটিরোড অবরোধ প্রায় কুড়ি মিনিটের উপর চলে পুলিশ আসে সিপিআইএম এর নেতৃত্বদের কাছে পুলিশ কর্তৃপক্ষ অনুরোধ করে এই অবরোধ সরিয়ে নেওয়ার জন্য তখন তারা এই অবরোধ সরিয়ে নিয়ে বিটি রোড থেকে কামারহাটি পৌরসভার গেটে সমস্ত কর্মীর সমর্থক নেতৃত্বরা জমায়েত হয় ওইখানে সভা শুরু হয় এবং স্লোগান সাউটিং শুরু হয় পুলিশের মধ্যস্থতায় শেষে কামারহাটি পৌরসভার ই ও সাহেব সেই ডেপুটেশন গ্রহণ করেন। আজকের এই ডেপুটেশন অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং প্রাক্তন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানষ মুখার্জি সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়ন দ্বীপ মিত্র সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য ঝন্টু মজুমদার এবং সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম দুই সদস্য প্রদীপ মজুমদার ও দেবজ্যোতি দাশ সহ পাঁচটায় এরিয়া কমিটির সম্পাদকেরা এবং সিপিআইএম কর্মী সমর্থক ছাত্র যুব মহিলা কর্মীরা আজকের এই ডেপুটেশন বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে এই কর্মসূচি থেকে সাতজনের প্রতিনিধি দল যান কামারহাটি পৌরসভার ই ও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এবং পৌর পরিষেবা নিয়ে আলোচনা করতে এই সাতজনের মধ্যে ছিলেন মানষ মুখার্জি সায়ন দ্বীপ মিত্র প্রদীপ মজুমদার অমিয় চক্রবর্তী সুব্রত চ্যাটার্জী জয়দীপ চৌধুরী ও বাদল চন্দ্র।
কামারহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম এর পাঁচটি এরিয়া কমিটির যৌথভাবে আজ কামারহাটি পৌরসভায় ডেপুটেশন কর্মসূচি
কামারহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম এর পাঁচটি এরিয়া কমিটির যৌথভাবে আজ কামারহাটি পৌরসভায় ডেপুটেশন কর্মসূচি কে কেন্দ্র করে বিটি রোড অবরোধ...