AMAR BANGLA NEWS

তৃণমূলের দলীয় কার্যালয়ে ভা*ঙ*চুর চালানোর পর থমথমে হাড়োয়া অটো স্ট্যান্ড এলাকা 

তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর পর থমথমে হাড়োয়া অটো স্ট্যান্ড এলাকা মিনাখাঁ বিধানসভার হাড়োয়া অটো স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূলের দলীয়...

তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর পর থমথমে হাড়োয়া অটো স্ট্যান্ড এলাকা

মিনাখাঁ বিধানসভার হাড়োয়া অটো স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে রবিবার রাতে বেশ কিছু আইএসএফের কর্মী সমর্থকেরা ব্যাপক পরিমাণে ভাঙচুর চালায় এমনটাই অভিযোগ তৃণমূলের। দলীয় কার্যালয়ের বাইরে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ব্যানার যেমন ছিঁড়ে ফেলা হয় তেমনি দলীয় কার্যালয়ের ভেতরে থাকা একাধিক চেয়ার,টেবিল, এসি মেশিন সহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর পর আইএসএফের কর্মীরা দলীয় কার্যালয় তালা মেরে দেয়। এই ঘটনার পর আজ সোমবার থমথমে ওটা এলাকা। তৃণমূলের অভিযোগ এই ঘটনার সঙ্গে বিজেপি কোন ভাবেই জড়িত নয়, আইএসএফের কর্মীরা এই ভাঙচুর করেছে। আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পি ডব্লিউ ডি জায়গা তে তৃণমূল রাজনৈতিক প্রভাব খাটিয়ে দলীয় কার্যালয় তৈরি করা হয়েছে। এই দলীয় কার্যালয় থেকে তৃণমূলের কর্মীরা একাধিক অপরাধমূলক মূলক কাজকর্ম চালাতে বলে অভিযোগ বলে অভিযোগ আইএসএফের। এই দলীয় কার্যালয়টি যে পি ডব্লু ডি’র জায়গায় অবৈধভাবে তৈরি করা হয়েছে সেটা কার্যত সাংবাদিকদের সামনে স্বীকার করে নেন হাড়োয়া দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জমাদার।