গাড়ি ভাঙা কাকভোরে দু*ষ্কৃ*তী তা*ন্ড*ব সোদপুরে
পরপর গাড়ি ভাঙা হলো রাজা রোড এবং পিয়ারলেস নগরে। প্রতক্ষদর্শীদের অভিযোগ এদিন ভোর সাড়ে চারটে নাগাদ একদল দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় একটি অটো করে ঢুকে পরে সোদপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত পিয়ারলেস নগরে। মূল গেটের ভিতরে রাখা পানিহাটী পৌরসভার ২নম্বর বোর্ডের কাউন্সিলর স্বপন দাসের গাড়িটিকে তারা আক্রমণের নিশানা করে, দেখা যায় গাড়ির কাঁচ সহ বেশ কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন। একটি ভাঙা চেয়ার ও একটি সাইকেল উঠিয়ে চেষ্টা করা হয় গাড়িটি ভাঙার। ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় আবাসিকদের মধ্যে। গাড়ির মালিক স্বপন দাসের অভিযোগ, একদল দুষ্কৃতী সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতেই এমন হামলার চেষ্টা করা হয়েছে পাশাপাশি প্রায় একই সময়ে ১টি অটো করে তিন দুষ্কৃতী হানা দেয় সোদপুরের রাজা রোডের শিবাজী সংঘের মাঠের পাশে, সেখানে দাঁড় করানো ছিল নীল বাতি লাগানো একটি পুলিশের গাড়ি,সেই গাড়িটির সামনের কাঁচ ভেঙে দেয় দুষ্কৃতী দলটি। লাঠি, রড ইত্যাদি দিয়ে আঘাত করা হয় গাড়িটিতে, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে অটোতে করে এসে দুষ্কৃতীরা ভাঙচুর চালায় গাড়িটিতে।
মঞ্জু পাল নামে একজন প্রতক্ষদর্শী জানান তিনি নিজের চোখে দেখেছেন ঘটনাটি যার ফলে ভুগছেন আতঙ্কে।
পরপর গাড়ি ভাঙ্গায় বিশেষ করে পুলিশের নীলবাতির গাড়ি ভাঙচুরের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশী শুরু করেছে খড়দহ থানার পুলিশ।
সোদপুর দুষ্কৃতী তান্ডব, ভাঙা হলো পুলিশের গাড়ি সহ ২টি গাড়ি পানিহাটিতে গাড়ি ভাঙচুর হয় একটি লাক্সারি বাস সেটা ছিল গ্যারেজের সেটা কেউ ভাঙচুর করা হয় পানিহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন দাস তার গাড়ি ভাঙচুর করা তার ভাইয়ের লাক্সারি বাস ভাঙচুর করা এর বিরুদ্ধে খরদহ থানায় অভিযোগ করলেও যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা