AMAR BANGLA NEWS

এক বৃদ্ধার কাছ থেকে বিশাল অংকের তোলাবাজির হুমকির অভিযোগ বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা এস,সি মোর্চার এক নেতা বিধান নট্টো বিরুদ্ধে

এক বৃদ্ধার কাছ থেকে বিশাল অংকের তোলাবাজির হুমকির অভিযোগ বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা এস,সি মোর্চার এক নেতা বিধান নট্টো বিরুদ্ধে।...

এক বৃদ্ধার কাছ থেকে বিশাল অংকের তোলাবাজির হুমকির অভিযোগ বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা এস,সি মোর্চার এক নেতা বিধান নট্টো বিরুদ্ধে। প্রাণ নাশের হুমকি বৃদ্ধ মহিলা কে,বিজেপির জেলার নেতা আবিস্কার ভট্টাচার্য এর

দাবি দলের কাছে এইরকম ঘটনার খবর নেই,তবে কেউ যদি এইরকম ঘটনার সাথে যুক্ত থাকে তাহলে দল বরদাস্ত করবে না!!। পালটা সিপিএম এর রাজ্যনেত্রী গার্গী চট্টোপাধ্যায় এর অভিযোগ মানুষ তৃনমুল সরকার কে পরির্বতন করে বিজেপি কে এনে ছিলো।,কিন্তু বিজেপির লোকজন ও এখন তোলাবাজি করছে,।যে বিধান এর নামে অভিযোগ উঠছে তোলাবাজির, সেই বিধান কে ব্যারাকপুরের এস,সি মোর্চার সভাপতি, বিধায়ক কৌস্তভ বাগচির সাথে ঘুরতে দেখাযায়,

২৬ লক্ষ টাকা তোলা চেয়ে না পাওয়ায় এক বৃদ্ধাকে প্রাণ নাশের হুমকি আবাসনে এসে মারধরের অভিযোগ বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি বিধান নট ও তার স্ত্রী মহিলা মোর্চার সহ-সভাপতি রুপালি সরকার ও দলবলে বিরুদ্ধে।

বারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের জাফরপুর ঘোষপাড়ায় নীলিমা অ্যাপার্টমেন্ট থাকেন সাধনা বিশ্বাস বয়স (৬৫) । ২০২২ সালে তিনি তার সাড়ে তিন কাঠা জমি বিক্রি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন তখন এই বিধান নট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটি চেক দেন সাধনা দেবীকে। ব্যাংকে চেক জমা করার পর দেখা যায় সেই চেক ক্যানসেল হয়ে যায়। পরে আরেকটি চেক দেন বিধান সেটিও ক্যানসেল হয়। এরপর সাধনা দেবী আরেকজনের কাছে জমিটি বিক্রি করে দেন। তারপর থেকে বিধান আর কিছু বলেনি বিজেপি সরকার আসার পর শুরু হয় বিধানের উৎপাত সাধনা বিশ্বাস এর ওপর ,রাস্তায় বেরোলেই তাকে হেনস্থা করা হয় । সাধনা দেবী বাড়িতে একাই থাকেন আবাসনে এসে বিভিন্নভাবে গালিগালাজ করে হুমকি দেয়। বিধান দাবি করে তাকে ২৬ লক্ষ টাকা দিতে হবে। বিধানের উৎপাতে সাধনা দেবীর টিটাগড় থানায় গত ১৫-৬- ২০২৬ পাঁচজনের নামে একটি অভিযোগ দায়ের করেন। তাতেও থামেনি অত্যাচার আজ দলবল নিয়ে এসে সাধনা দেবীর বাড়িতে চড়াও হয়। তাকে মারধর করা হয়। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। বলে অভিযোগ সাধনা বিশ্বাসের। খবর পেয়ে আসে পুলিশ। থানায় বিধান নট তার স্ত্রী রূপালী সরকার (নট)সহ মোট পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বিজেপি মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বলেন বিষয়টি আমরা শুনেছি, যদি সত্যতা প্রমাণিত হয় তাকে দল থেকে বহিষ্কার করা হবে দল তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেবে বলে জানান।