পুজোর শুরুতেই কপালে হাত, আগুনে বশীভূত ভাটপাড়া 9 নম্বর ওয়ার্ডে পাঁচটি বাড়ি
ভাটপাড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাছারি রোডের সাত নম্বর গলি এলাকায় আজ সকালে হঠাৎই একটি বাড়িতে আগুন লেগে যায়। সেই বাড়ির 5 ঘর আগুনে ভষ্মীভূত হয়ে যায়।যদিও কেউ হতাহত হয়নি।ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিভাবে আগুন লাগলো তা জানা না গেলেও পরিবারের অভিযোগ কদিন ধরে বাড়িওয়ালা ভারাটিয়ার মধ্যে বিবাদ চলছিল। সেই বাড়িওয়ালা তাদেরকে ওঠানোর জন্য এই আগুন লাগিয়ে দিতে পারে বলে সন্দেহ। এরপর ঘটনাস্থলে ভাটপাড়া বিধায়ক পবন সিং এসে ভষ্মীভূত পরিবার গুলির পাশে দাঁড়িয়ে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন।