AMAR BANGLA NEWS

বরাহনগরে বিজেপির উপর হা*মলার প্র*তিবাদে থানা ঘেরাও

বরানগর ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলমবাজার হনুমান মন্দির আমতলা অঞ্চলে বিজেপির বিধানসভা নির্বাচনের সজল ঘোষের সমর্থনে কর্মসূচি চলছিল সেই সময়...

বরানগর ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলমবাজার হনুমান মন্দির আমতলা অঞ্চলে বিজেপির বিধানসভা নির্বাচনের সজল ঘোষের সমর্থনে কর্মসূচি চলছিল সেই সময় বিজেপির কর্মী সমর্থকদের উপর আক্রমণ চালায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তার দলবলেরা সেই আক্রমণে বিজেপির দুই কর্মী গুরুতর আহত হয় একজনের নাম রোহিত দাস ২৬ বছর বয়স অপর এক বিজেপির কর্মী সন্তোষ হেলা ৩৩ বছর বয়স এই দুই কর্মীর উপরে আক্রমণ চালায় এই আক্রমণ চালানোর সময় আরো দু একজন আহত হয় এর পরেই বিজেপির বরাহনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সজল ঘোষ খবর পেয়ে ঘটনাস্থলে আসে সেখান থেকে সমস্ত দলীয় কর্মীদেরকে নিয়ে বরাহনগর থানায় উপস্থিত হয় থানা ঘেরাও হয় দীর্ঘক্ষণ বরাহনগর থানা ঘেরাও চলে সেখান থেকে দুই কর্মীকে কলকাতা আরজি কর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মেডিকেল করতে পাঠানো হয় এবং লিখিত অভিযোগ বরাহনগর থানায় করা হয় প্রার্থীর সজল ঘোষ এবং আক্রান্তদের অভিযোগ বরাহনগর থানার পুলিশের উপস্থিতি এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তাদের উপরে আক্রমণ চলে বলে অভিযোগ অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে