বরানগরে সিভিক পুলিশ কর্মীকে তৃনমুল নেত্রীর নামে কটুক্তি বিজেপি কর্মীর,প্রতিবাদ করলে সিভিক পুলিশকে মেড়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে,ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা
বরানগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বনোরিনি আবাসনের সামনে সিভিক পুলিশ কর্মী গোবিন্দ হাড়ি দাড়িয়ে ছিল।।সেই সময় বিজেপি কর্মী সানি দে ও অন্যান্য বিজেপি কর্মীরা সেখান থেকে যাওয়ার সময় তৃনমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুমন্তব্য করে বলে অভিযোগ।।আর তার প্রতিবাদ করায় সিভিক পুলিশ কর্মী গোবিন্দ হাড়িকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে।।আক্রান্ত সিভিক পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন।।সিভিক পুলিশকর্মীকে বিজেপি কর্মীদের আক্রমণ করার ঘটনায় সরব তৃনমুল নেতৃত্ব।।গোটা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি প্রার্থী সজল ঘোষ ও অভিযুক্ত বিজেপি কর্মী সানি দে।।।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ