আজ নেশামুক্ত ভারত গড়ার অভিযান অনুষ্ঠিত হচ্ছে।তারই মাঝে ভিন্ন ছবি মালদায়। একদিকে যখন নেশামুক্তির সমাজ গড়ার সচেতনার কর্মসূচী চলছে। সেই মালদায় রাত বাড়তেই ১২নং জাতীয় সড়কের বাইপাসে অবস্থিত পানশালাতে দেদার চলছে অশ্লীলতা। চলছে নেশার স্বর্গরাজ্য। যুবক যুবতীদের বাড়ছে ভীড়। সরকারি অনুমতি নেই।মালদা জেলাতে কোন পানশালাতে Dancing & singing এর অনুমতি নেই। তবুও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পানশালাতে Dancing & singing। সামাজিক মাধ্যমে এমন ছবি ভাইরালও হয়েছে। তবুও শীতঘুমে মালদা জেলার আবগারি দপ্তর থেকে পুলিশ প্রশাসন। পুরো বিষয়টি নিয়ে মেইল মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগও হয়েছে। কিন্তু ব্যবস্থা হয় নি এই সব পানশালা কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরকার পরিবর্তন হয়েছে। তবে প্রদীপের তলায় অন্ধকার রয়ে গেছে।
আজ নেশামুক্ত ভারত গড়ার অভিযান অনুষ্ঠিত হচ্ছে।তারই মাঝে ভিন্ন ছবি মালদায়
আজ নেশামুক্ত ভারত গড়ার অভিযান অনুষ্ঠিত হচ্ছে।তারই মাঝে ভিন্ন ছবি মালদায়। একদিকে যখন নেশামুক্তির সমাজ গড়ার সচেতনার কর্মসূচী চলছে। সেই...