আজ (২১/০৬/২০২৬) ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল এক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়, যেই অনুষ্ঠানে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং ব্যারাকপুরের বিধায়কব কৌস্তব বাগচি আমন্ত্রণ ছিল। সেখানে বারাকপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাস কে দেখে ক্রীড়াঙ্গন থেকে বেরিয়ে যান কৌস্তভ বাগচী ।তিনি বলেন আমাকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর দেখতে পাই উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অর্জুন সিং ( পরিবহন ও শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী), প্রাক্তন ফুটবলার মেহেতাব হোসেন, ষষ্ঠী দুলে সহ অনান্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস।
অতীতে আমি একাধিকবার জানিয়েছি আমি কখনোই কোনো তৃণমূল কংগ্রেস নেতার সাথে একই মঞ্চে উপস্থিত থাকবো না, তাই এক্ষেত্রে তৎক্ষনাৎ আমি অনুষ্ঠানস্থল ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে উদ্দোক্তাদের বারংবারের অনুরোধে ও সর্বোপরি জাতীয় সঙ্গীতের মর্যাদা রাখতে, আমি জাতীয় সঙ্গীত সম্পন্ন হওয়া পর্যন্ত উপস্থিত থেকে, পরের মুহুর্তে ঐ স্থান ত্যাগ করি।
আমি আগের মত পূণরায় আবার ঘোষণা করছি “আমি কোনো তৃণমূল কংগ্রেসের নেতা/নেত্রীর সাথে আমি মঞ্চে উপস্থিত থাকবো না।