শিলিগুড়ি কলেজ মাঠে প্রাত ভ্রমণ কর্মসূচিতে যোগ দেন বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মন্তব্য করেন তিনি।
যাদবপুরে সিপিএমের পার্টি অফিস ভাঙার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপির এত সময় নেই কারও পার্টি অফিস ভাঙার। যাদের কাজ নেই তারা ভাগাভাগি করছে।’
হুমায়ুন কবীরের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ‘অনেক হুংকার দেখেছিস। বাবরি মসজিদ কোথায়? টাকা-পয়সা এসে গেল, ভোট হয়ে গেল।’
অন্যদিকে, ‘বিরোধীদের শূন্য করা গণতন্ত্রের পক্ষে ভালো নয়’ সৌমিক ভট্টাচার্যের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, ‘কে শূন্য করেছে? বিরোধীরা নিজেদের জায়গা ধরে রাখতে না পারলে, ঠিকমতো ভুল প্লে করতে না পারলে তার জন্য সরকারও দায়ী নয়, পাবলিকও দায়ী নয়।’
উপনির্বাচন নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ‘উপনির্বাচনে কেউ কিছু করতে পারবে না। মানুষ এদিকে রায় দিয়েছিল, উপনির্বাচনেও সেদিকেই রায় দেবে।’
শিলিগুড়ি কলেজ মাঠে প্রাত ভ্রমণ’ কর্মসূচিকে ঘিরে এদিন দিলীপ ঘোষের একাধিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।