AMAR BANGLA NEWS

নেতাজীর অপমানের প্রতিবাদে পথে জাতীয় কংগ্রেস, কলকাতায় ‘নেতাজী সম্মান সত্যাগ্রহ’

নেতাজীর অপমানের প্রতিবাদে পথে জাতীয় কংগ্রেস, কলকাতায় ‘নেতাজী সম্মান সত্যাগ্রহ’   নেতাজী সুভাষচন্দ্র বসুকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। নেতাজীর প্রতি...

নেতাজীর অপমানের প্রতিবাদে পথে জাতীয় কংগ্রেস, কলকাতায় ‘নেতাজী সম্মান সত্যাগ্রহ’

 

নেতাজী সুভাষচন্দ্র বসুকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।

নেতাজীর প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে পথে নামলো জাতীয় কংগ্রেস।

প্রতিবাদে কলকাতায় আয়োজিত হল ‘নেতাজী সম্মান সত্যাগ্রহ’।

পশ্চিমবঙ্গ INTUC সেবাদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৪ আগস্ট, শুক্রবার কলকাতার বুকে আয়োজিত হল প্রতিবাদী পদযাত্রা। বৌবাজার থেকে শুরু হয় এই পদযাত্রা।

পদযাত্রার সূচনা বৌবাজার ক্রসিং থেকে।

সেখান থেকে মিছিল এগিয়ে গেল ঐতিহাসিক প্রেসিডেন্সি কলেজের দিকে।

আয়োজকদের দাবি, নেতাজী এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত এই এলাকা।

তাই প্রতিবাদের জন্য ঐতিহাসিক কলেজ স্ট্রিটকেই বেছে নেওয়া হয়েছে।

কংগ্রেসের অভিযোগ, পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতায় আসার সময় বিজেপি নেতৃত্ব নেতাজী সুভাষচন্দ্র বসুর নাম বারবার ব্যবহার করেছে।

কিন্তু ক্ষমতায় আসার পর সেই একই নেতৃত্বের বিরুদ্ধে নেতাজীকে অসম্মান করার অভিযোগ উঠছে।

এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

কংগ্রেসের বক্তব্য, নেতাজীর মতো জাতীয় বীরকে নিয়ে কোনও ধরনের অবমাননাকর মন্তব্য বরদাস্ত করা হবে না।

নেতাজীর সম্মান রক্ষার দাবিতেই এই সত্যাগ্রহ কর্মসূচি বলে জানিয়েছে আয়োজকরা।

এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

পদযাত্রায় দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের তরফে বলা হয়েছে, এটি শুধুমাত্র কোনও রাজনৈতিক দলের কর্মসূচি নয়।

নেতাজীর সম্মান রক্ষার জন্য বৃহত্তর সামাজিক প্রতিবাদের বার্তা দিতে চাইছে তারা।

স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা কলকাতার রাস্তায় সেই বার্তাই তুলে ধরা হল আজ।

 

পদযাত্রায় হাটলেন স্বয়ং নেতাজী এবং তাঁর স্মৃতি বহন করার পরিকল্পনা ছিল আজ

নেতাজীর আদর্শ ও দেশপ্রেমের কথা তুলে ধরেই প্রতিবাদ জানানো হবে বলে আয়োজকদের দাবি।

‘নেতাজী সম্মান সত্যাগ্রহ’ কর্মসূচিকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে।

কংগ্রেসের তরফে এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে।আয়োজকদের বক্তব্য, নেতাজী কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নন।তিনি গোটা দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ নায়ক।

তাঁর অবদান ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয়।

তাই তাঁর প্রতি অসম্মানজনক কোনও মন্তব্যের বিরুদ্ধে দলমত নির্বিশেষে প্রতিবাদ হওয়া উচিত।

এই বার্তাই পদযাত্রায় তুলে ধরলো পশ্চিমবঙ্গ INTUC সেবাদল।

 

আয়োজকদের আহ্বান, ‘কদমে কদম মিলিয়ে’ নেতাজীর সম্মান রক্ষার আন্দোলনে সামিল হোন।

তাদের দাবি, নেতাজীর আদর্শকে সামনে রেখেই হবে এই প্রতিবাদ।

কলকাতার ঐতিহাসিক কলেজ স্ট্রিট ফের সাক্ষী হতে চলেছে রাজনৈতিক কর্মসূচির।

বৌবাজার থেকে প্রেসিডেন্সি কলেজ পর্যন্ত পদযাত্রাকে কেন্দ্র করে নজর থাকবে প্রশাসনেরও।

 

কংগ্রেসের এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।

নেতাজীকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের এই প্রতিবাদ কতটা রাজনৈতিক প্রভাব ফেলবে, সেদিকেও নজর থাকবে।

একই সঙ্গে বিজেপির তরফে এই অভিযোগের কী জবাব আসে, সেটিও গুরুত্বপূর্ণ।