জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল বন্দেমাতারম সেই বন্দেমাতরম সংগীত কে আমাদের সরকার সম্পূর্ণ গান গাওয়ার ব্যবস্থা করল। তখন বলল গাওয়া যাবে না। কেন গাওয়া যাবে না ? স্বাধীনতা সংগ্রামের সময় তো কারুর গাইতে অসুবিধা হয়নি। তাহলে এখন গাইতে অসুবিধা হবে কেন? অনেকের মনে জ্বালা ধরল আজকে যাদের অসুবিধা হচ্ছে তাদের বলে দিন স্পস্ট ভাবেই বলে দিতে চাই ডিএনএ টেস্ট করে দেখুন ডিএনএ টা হয়তো ভারতের নয়। সেই ডিএনএ পরিবর্তন হয়ে গেছে।
পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপ্রধান পারভেজ মুশারফ ভারতে এসে সাংবাদিকদের বলেছিলেন ভারত বিরোধীতায় আইএসআই কে প্রয়োজন নেই।তারমানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে সেই সমস্ত শক্তি থেকে আমাদের সাবধান থাকতে হবে যারা ভারতে থেকে ভারতের খেয়ে ভারতকে দ্বিখণ্ডিত করতে চায়।মূল সংস্কৃতিকে পরিবর্তন করতে চায়।তাদেরকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই যতদিন ভারতীয় জনতা পার্টি রয়েছে ততদিন আমরা এসব করতে দেব না লড়াই চালিয়ে যাব।
নির্মল ঘোষের পর প্রাক্তন তৃনমূল কাউন্সিলর
সঞ্জীব ব্যানার্জি গ্রেফতার প্রসঙ্গে বলেন,সঞ্জীবের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে নির্মল ঘোষের সাথে ছায়া হিসেবে কাজ করা যারা তথ্য-প্রমাণ লোপাটের কাজ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা নেয়া হবে। তাই ব্যবস্থা নেয়া হচ্ছে। কেই আটকাতে পারবেনা। কোট কি করবে কোর্টের বিষয় আমাদের সরকারের তরফে কোনরকম আমাদের সরকারের তরফে কোন খুঁত আমরা রাখবো না।
অনন্ত মহারাজ প্রসঙ্গে সুকান্ত বলেন, তিনি ক্ষমা চেয়েছেন ভালো কথা আমি কোন একজনের উদ্দেশ্যে বলবো না। নেতাজির মতো একজন ব্যক্তিত্ব যিনি নিজের জীবনটাই দেশের জন্য দিয়ে দিয়েছেন সেই রকম ব্যক্তিত্ব সম্পর্কে কোন রকমের মন্তব্য বিশেষ করে কুরুচিকর মন্তব্য করার আগে দশবার ভাবুন।
এন আর এস এ নার্সের মৃত্যু প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,মুখ্যমন্ত্রী একটা তদন্ত কমিটি গঠন করেছেন তদন্ত কমিটি খতিয়ে দেখবে। এক্ষেত্রে কোনো রকম অপরাধ সংগঠিত হয়ে থাকে যদি দেখা যায় এর সঙ্গে কেউ সংযুক্ত রয়েছে প্রত্যেককে জেলে পাঠানোর দায়িত্ব আমাদের সরকারের কোন অপরাধ যদি হয়ে থাকে আমরা ঢাকা দেয়ার ধামাচাপা দেয়ার চেষ্টা করব না।
আরএসএস এর বিদেশি ফান্ড নিয়ে সেলিমের বক্তব্য নিয়ে সুকান্ত মজুমদার বলেন, আরএসএস একটা জাতীয়তাবাদী সংগঠন সে বিষয়ে মন্তব্য আর এসএসসি করবে। মোহাম্মদ সেলিম কে বলুন আরএস এর সম্পর্কে উনি কিছুই জানেন না একদিন আরএসএসের দপ্তর ঘুরে আসুন কটাক্ষ সুকান্তের।
সরকারি স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে ক্রমশই এক তথ্যে উঠে এসেছে সেই প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, প্রাইভেট স্কুলের চেয়ে সরকারি স্কুলের ছাত্র সংখ্যা কমছে এটা ইতিমধ্যেই আমরা ব্যবস্থা নিয়েছি । বাস্তবিকতা হচ্ছে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে প্রাইভেট স্কুলে বেশি ভালো পড়াশোনা হয়। এখনো পর্যন্ত ভারতবর্ষে যত গবেষক থেকে শিক্ষাবিদ সরকারি স্কুলের ছাত্র । আব্দুল কালাম থেকে শুরু করে যাদের নামই বলা যায় তারা সকলেই সরকারি স্কুলের পড়ে বড় হয়েছে। আমি বলব নতুন সরকার তৈরি হয়েছে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করছি। আমরা। আগামী দিনে আমি বলব আপনারাও সহযোগিতা করুন।
আপনি এক সময় বলেছিলেন এক দেশ এক শিক্ষা হবে সে বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, এটা সম্ভব তখনই যখন দেশের সমস্ত রাজ্য সহমত হয় তাহলেই সেটা সম্ভব হবে। এক দেশ এক শিক্ষা মানে বিজ্ঞান অংক এক হবে কিন্তু ইতিহাস ভূগোল সেই রাজ্যের মত হবে। যদি আমার রাজ্যে সিলেবাস কেন্দ্রের সিলেবাস থেকে আলাদা হয়। আমাদের রাজ্যে ছেলেমেয়ে তাহলে প্রবেশিকা পরীক্ষায় পিছিয়ে যাবে।