AMAR BANGLA NEWS

বিটি রোডে বেপরোয়া বাইক চালকের বাইকে মৃত এক বৃ*দ্ধ

বিটি রোডে বেপরোয়া বাইক চালকের বাইকে মৃত এক বৃ*দ্ধ আবারও বেপরোয়া গতির বাইকের শিকার এক প্রৌঢ়। বিটি রোডের শ্যামবাজারগামী লেনে...

বিটি রোডে বেপরোয়া বাইক চালকের বাইকে মৃত এক বৃ*দ্ধ

আবারও বেপরোয়া গতির বাইকের শিকার এক প্রৌঢ়। বিটি রোডের শ্যামবাজারগামী লেনে আগরপাড়া মোল্লারহাট বাসস্ট্যান্ডের কাছে সিগন্যাল ভেঙে একটি বাইক ধাক্কা মারে রাস্তা পার হতে যাওয়া এক প্রৌঢ়কে। অভিযোগ ধাক্কার অভিঘাত এতো বেশী ছিল সাইকেল সহ বাইকটি ছিটকে এসে পরে প্রায় ২০০ মিটার দূরে মোল্লারহাট বাজারের সামনে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রাই ট্রাফিক গার্ডে খবর দিলে ২ বাইক আরোহী এবং সাইকেল চালককে সাগরদত্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সাইকেল আরোহী প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। তাদের অভিযোগ, এই মোল্লারহাট ট্রাফিক সিগন্যাল বেশিরভাগ মোটরবাইক এবং অটো চালকেরা মানে না। ফলে প্রায়শই এখানে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর খানিক্ষন বিটি রোডের শ্যামবাজার গামী যেন ধরে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন রাতের দিকে যে ভাবে প্রচন্ড গতিতে বাইক চলাচল করে, তাতে সাধারণ মানুষ কার্যত প্রাণ হাতে করে রাস্তা ব্যবহার করতে বাধ্য হন,