পুলিশের ভুয়সী প্রসংসা মুখ্যমন্ত্রীর,দুই মাসে ভালো কাজ করেছেন,বাহবা পুলিশকে,এবার থেকে ডিজি,আইজি শুধু নয়! এবার থেকে কনস্টেবলদের সাথে ও বৈঠক করবো বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
দু-মাসের মধ্যে আপানারা শত বাধা-বিঘ্ন থাকলেও যে ভালো কাজ দেখিয়েছেন তা প্রশংসনীয়। নারি নির্যাতন, তোলাবাজি,চুরি-ডাকাতির থেকে যে কোন অপরাধ আপনারা সামলেছেন তা খুব ভালো কাজ করেছেন।এবার শুধু আই,জি বা ডিজি নয়, প্রয়োজনে কনস্টেবলদের সাথে ও বৈঠক করে তাদের অভাব অভিযোগ শুনবো। অনেক দুর-দুরান্তে গিয়ে পুলিশ ভালো কাজ করেন।থাকার জায়গার অভাব আছে,পুলিশের নানান পরিকাঠামোর অভাব আছে।সব কিছু মানিয়ে আপনারা কাজ করে চলেছেন। রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুব ভাল নেই।তবুও আপনাদের জন্য চেস্টা করা হচ্ছে।
আজ ব্যারাকপুরে বিবেকানন্দ পুলিশ স্টেডিয়ামে এসে নবাগত পুলিশ কর্মিদের সাথে লাঞ্চ করার আগে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তবে শুভেন্দু অধিকারীর সাথে এতো কাছাকাছি হয়ে খুব খুশি পুলিশ কর্মিরা।অনেকে সৌভাগ্য বলে ব্যক্ত করছেন।তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী এমন ভাবে তাদের কাছে আসবেন।তাই খুব খুশি বলে জানান নবগত পুলিশ কর্মিরা।