দুর্গাপুজোর ভিড়ে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজতে কলকাতা পুলিশের নতুন উদ্যোগ, লঞ্চ ‘বন্ধু’ অ্যাপ
দুর্গাপুজো মানেই কলকাতার রাস্তায় মানুষের ঢল, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। আর এই ভিড়ের মধ্যে অনেক সময় হারিয়ে যায় ছোট্ট শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও। সেই সমস্যার সমাধানে এবার বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের। লালবাজারের পুলিশ হেডকোয়ার্টার থেকে আজ আনুষ্ঠানিকভাবে চালু করা হল ‘বন্ধু’ অ্যাপ।
এই অ্যাপের মাধ্যমে পুজোর ভিড়ে হারিয়ে যাওয়া শিশুদের হাতে একটি ব্যান্ড পড়িয়ে দেওয়া হবে যাতে কোনো বাচ্ছা হাড়িয়ে গেলে এই “বন্ধু এপস” এর মাধ্যমে খুঁজে পেতে সাহায্য হবে। অন্য কোনও ব্যক্তিকে খুঁজে পেতে সাহায্য করবে কলকাতা পুলিশ। পাশাপাশি, শহরের দশটি ডিভিশনের জন্য থাকবে দশটি বিশেষ গাড়ি, যা শহরজুড়ে নজরদারি ও উদ্ধারকাজে সহায়তা করবে।
এই উদ্যোগের অন্যতম আকর্ষণ ছোটদের জন্য বিশেষ কিউআর কোডযুক্ত ব্যান্ড। অভিভাবকরা ‘বন্ধু’ অ্যাপে আগে থেকে রেজিস্ট্রেশন করে শিশুর নাম, অভিভাবকের নাম, ফোন নম্বর ও ঠিকানার মতো প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করতে পারবেন। এরপর শিশুর হাতে পরিয়ে দেওয়া যাবে কিউআর কোডযুক্ত ব্যান্ড। পুজোর ভিড়ে কোনও শিশু হারিয়ে গেলে সেই কিউআর কোড স্ক্যান করে নথিভুক্ত তথ্যের সাহায্যে অভিভাবকের সঙ্গে যোগাযোগ এবং শিশুটিকে খুঁজে পেতে সুবিধা হবে।
শুধু শিশু নয়, পুজোর ভিড়ে যে কোনও বয়সের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের। উৎসবের আনন্দে যাতে হারিয়ে যাওয়ার আতঙ্ক বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই প্রযুক্তিকে হাতিয়ার করে কলকাতা পুলিশের এই নতুন পদক্ষেপ।
খন দেখার, পুজোর দিনগুলিতে ‘বন্ধু’ অ্যাপ এবং কলকাতা পুলিশের এই বিশেষ ব্যবস্থা কতটা কার্যকর ভূমিকা পালন করে।