AMAR BANGLA NEWS

প্রধানমন্ত্রীর জন্মদিনে ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় পুজো-যজ্ঞ, ৭৬টি তুলসী গাছ বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিনে ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় পুজো-যজ্ঞ, ৭৬টি তুলসী গাছ বিতরণ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে...

প্রধানমন্ত্রীর জন্মদিনে ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় পুজো-যজ্ঞ, ৭৬টি তুলসী গাছ বিতরণ

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গেও একাধিক কর্মসূচি ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। কলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্তে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর জন্মদিনের শুরুতেই উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় দেখা গেল বিশেষ আয়োজন। নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় পুজো এবং যজ্ঞের আয়োজন করেন এলাকার বিজেপি সমর্থকরা। সকাল থেকেই শুরু হয় ধর্মীয় অনুষ্ঠান। আয়োজন করা হয়েছে হোম, যজ্ঞ এবং আরতিরও।

পুজোর জায়গায় প্রধানমন্ত্রীর ছবির সামনে রাখা হয়েছে মোদির ছবি দেওয়া কেক ও লাড্ডু। পুজো ও যজ্ঞ শেষ হওয়ার পর সেই খাবার সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই যজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। উদ্যোক্তাদের দাবি, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে বিজেপির যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে এই পুজো ও যজ্ঞের আয়োজন।

সকাল থেকেই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পাশাপাশি এলাকাবাসীদের হাতে তুলে দেওয়া হয় ৭৬টি তুলসী গাছ।

মন্ত্রী তাপস রায় জানান, নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর কর্মসূচি নেওয়া হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিভিন্ন জায়গায় পুজো ও যজ্ঞের আয়োজন করা হচ্ছে।