আজ স্বাধীনতা দিবসের আগে চূড়ান্ত মহড়া উপস্থিত কলকাতা পুলিশ কমিশনার স্বাধীনতা দিবসের মঞ্চেও এবার পালাবদলের ছাপ, ট্যাবলোয় থাকবে শ্যামাপ্রসাদ থেকে কেন্দ্রীয় প্রকল্প
সবচেয়ে বড় চমক হিসেবে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ‘বন্দে মাতরম্’ গান পরিবেশনা। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পোডিয়ামে আসার সাথে সাথেই এই জাতীয় গানটি গাওয়া হবে, যার পর প্রথাগতভাবে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে। *’বন্দে মাতরম্’ সৃষ্টির ১৫০ বছর পূর্তি উপলক্ষে দিল্লির লালকেল্লার আদলে কলকাতার রেড রোডকেও এই ঐতিহাসিক উদযাপনে সামিল করা হচ্ছে*।
প্রায় মোট ১২ টি ট্যাবলো অংশগ্রহণ করবে। অন্নপূর্ণা যোজনা, ভিজিবি রামজি প্রকল্প, আবাস যোজনা, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবাসহ একাধিক সরকারি উদ্যোগ তুলে ধরা হবে। পাশাপাশি হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিরও আয়োজন রাখা হয়েছে।