AMAR BANGLA NEWS

পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত বড় বাগান এলাকায় নির্ধারিত ডাম্পিং গ্রাউন্ড নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত বড় বাগান এলাকায় নির্ধারিত ডাম্পিং গ্রাউন্ড নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ হয়েছিল বেশ কয়েকদিন আগে,এরপর পাতুলিয়ার এত সংখ্যক...

পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত বড় বাগান এলাকায় নির্ধারিত ডাম্পিং গ্রাউন্ড নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ হয়েছিল বেশ কয়েকদিন আগে,এরপর পাতুলিয়ার এত সংখ্যক বাসিন্দাদের ডোমেস্টিক ওয়েস্ট নিয়ে চিন্তার ভাঁজ পরে পঞ্চায়েতের কপালে।দীর্ঘ ১৬-১৭বছর ধরে এই জায়গাতে ওয়েস্ট ডাম্পিং করা হলেও,আগে কোন অভিযোগ আসেনি।তবে অভিযোগ আসার পরই স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে আলোচনায় বসেন বিজেপি নেতৃত্ব।এরপরই পঞ্চায়েতের তৎপরতায় জমির মালিককে ডেকে পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করে পঞ্চায়েত,সময় চেয়ে নেওয়া হয়।তারপরই জেসিবি নিয়ে আরো ভিতরে জমিতে ওয়েস্ট ডাম্পিং করতে সামনে অস্থায়ী রাস্তা তৈরীর কাজ শুরু হয়।এদিন ওই ডাম্পিং গ্রাউন্ডের মাঝে রাস্তা তৈরীর কাজ বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে পরিদর্শন করলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান।ইতিমধ্যে এই জায়গার জন্য জমির মালিকের থেকে সময় চেয়ে নেওয়া হয়েছে বলে জানান পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান।অপরদিকে এই ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজে পঞ্চায়েতকে সহযোগিতা করা বিজেপির দলীয় নেতৃত্ব সংবাদ মাধ্যমকে জানান।তবে এর ফলে নির্দিষ্ট এলাকার মানুষের পাশাপাশি ওয়েস্ট ডাম্পিং এর ক্ষেত্রে লাভবান হবেন গোটা পাতুলিয়া পঞ্চায়েতের বাসিন্দারা এমনই জানিয়েছেন ওয়েস্ট ম্যানেজমেন্ট বিশেষজ্ঞরা।