AMAR BANGLA NEWS

নবগ্রামে অ*স্ত্র-কা*র্তুজ*সহ তিন অ*স্ত্র পা*চা*রকারী গ্রে*ফ*তার   মুর্শিদাবাদ জেলার নবগ্রামে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বড়সড় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও...

নবগ্রামে অ*স্ত্র-কা*র্তুজ*সহ তিন অ*স্ত্র পা*চা*রকারী গ্রে*ফ*তার

 

মুর্শিদাবাদ জেলার নবগ্রামে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বড়সড় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজসহ তিন অভিযুক্তকে গ্রেফতার করল এসওজি, মুর্শিদাবাদ এবং নবগ্রাম থানার যৌথ পুলিশ দল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চানাক বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইব্রাহিম মণ্ডল (৫২), সাইদুল মণ্ডল (৬৪) এবং মোঃ সাব্বির আলি (৩১)-কে। ধৃতদের মধ্যে ইব্রাহিম ও সাইদুলের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানার এলাকায়, অপরদিকে সাব্বির আলির বাড়ি বিহারের মুঙ্গের জেলায়।

অভিযান চলাকালীন ধৃতদের হেফাজত থেকে তিনটি ৭.৬৫ মি.মি. দেশীয় আগ্নেয়াস্ত্র (ম্যাগাজিনসহ), ৬০ রাউন্ড ৭.৬৫ মি.মি. তাজা কার্তুজ, তিনটি অতিরিক্ত ম্যাগাজিন এবং দুটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।

পুলিশ গ্রেফতার হওয়া তিন অভিযুক্ত ও উদ্ধার হওয়া সামগ্রী নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধৃতদের সঙ্গে কোনও বৃহত্তর অস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।