AMAR BANGLA NEWS

সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ প্রশ্নের উত্তর দিলেন দিলীপ ঘোষ

  ১) মিনার মন্ডল গ্রেফতার ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে বিগত সরকারের জমানায় সবথেকে বেশি দুর্নীতি হয়েছে। বিএলআরও অফিস দুর্নীতির...

 

১) মিনার মন্ডল গ্রেফতার

ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে বিগত সরকারের জমানায় সবথেকে বেশি দুর্নীতি হয়েছে। বিএলআরও অফিস দুর্নীতির আখড়া। একই জমি একাধিকবার রেজিস্ট্রি হয়েছে। টুলু মণ্ডলের নাম আসছে। সরকারি জমি লুঠ করে সেই জায়গায় হোটেল রিসোর্ট বানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এর সুবিধাভোগী। আগের জমানায় অন্য কোনো মন্ত্রীর একটা সই করার অধিকার ছিল না। বসে বসে কাট মানি খেতো। গোটা বাংলা দখল হয়ে বিক্রি হয়ে গেছে।

 

২) নাম এল বারিক বিশ্বাসের

চোরে চোরে মাসতুতো ভাই। সমস্ত একটাই নেক্সাস। সব রাস্তা শেষ পর্যন্ত কালীঘাটে গিয়ে পৌঁছবে। এক জায়গায় হাত পড়েছে। এবার কান টানলে মাথা আসবে।

 

৩) এটা কি অনুব্রত মণ্ডলের ওই ৫০০ কোটির দুর্নীতির জালের অংশ?

কেষ্ট খোলাখুলি করত। তাই তার নাম উঠে এসেছিল। সেখানে মিডিয়ার লোকজন সল্টলেক নিউটাউন এলাকায় ফ্ল্যাট কিনেছে। ওখানকার খবর চেপে রেখেছিল। ছোটো বড় কেষ্ট মণ্ডল জেলায় জেলায় তৈরি করা হয়েছে। এদের হ্যান্ডলার বলে। এরা টাকা তুলে কালীঘাটে পাঠাত। পুলিশ আগে থেকে সবই জানত। সরকার বদলের পর ধরপাকড় শুরু হয়েছে। সিবিআই সোর্স পায়নি বলে পৌঁছাতে পারেনি। এখন পুলিশ পৌঁছাতে শুরু করেছে।

 

৪) কোনো দিকেই নয়। আমি এবার শ্মশানের দিকে যাবো। বললেন মদন মিত্র।

এতো তাড়াতাড়ি ওদিকে গেলে হবে? অনেক ভোগান্তি আছে আপনার। যা যা করেছেন আপনারা। আমি চ্যালেঞ্জ করছি। নিউ টাউনে একটা হোটেল আছে। সেটা দখল করে রেখেছেন। সেখানেও আমি পুলিশ কে দিয়ে অ্যাকশন নেওয়াবো। উনি সেখানে মদ্যপান করেন বলে হোটেল দখল করে রেখেছেন। আমরা তো এখনো কমপ্লেন শুরুই করিনি। এখনও পর্যন্ত যা করার শুধু পুলিশ করছে। সব টেনে বের করব। কাউকে ছাড়ব না।

 

৫) জগাখিচুড়ি অবস্থা এনসিপিআই এর।

তৃণমূল দলটা প্রথম থেকেই জগাখিচুড়ি পাকিয়ে আছে। যারা ভোটে জিতত তারা ফলতা মডেলে জিতত। সঠিক ভোট হলে সব জায়গায় চতুর্থ পজিশনে থাকত। ওরা কি করছে সেটা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার কারুর কিছু যায় আসেনা। আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে মানুষের কাজে নেমে পড়েছি।

 

৬) ঋতব্রত শিবিরের কাছে ভোট ফেরত চাইলেন বর্ধমানের তৃণমূল দম্পতি।

কি গ্যারান্টি আছে ওরা তৃণমূল কে ভোট দিয়েছে। আমি যদি বলি ওরা বিজেপি কে ভোট দিয়েছে! কোনো প্রমাণ আছে? সব নাটক চলছে। মানুষ যেন বিভ্রান্ত না হয়।

 

৭) ফিরছেন তসলিমা

উনি ফিরতেই পারেন। আসতেই পারেন। সরকার মনে করলে উনি আসবেন আবার। ওপার বাংলা থেকে জঙ্গি অনুপ্রবেশকারী ঢুকেছে। কিন্তু পূর্বতন সরকার তাসলিমা কে রাজ্যে জায়গা দেয়নি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। ওখান থেকে পলায়ন করে রাষ্ট্র নেতা যদি ভারতে আসতে পারেন তাহলে তাসলিমা কেন আসবেন না? ওনার ছবি কে লাগিয়েছে আমার জানা নেই। কাশ্মীরের জঙ্গি এসে বাংলায় ঢুকতে পারে। উনি কেন পারবেন না?

 

৮) ৩ অক্টোবর ভারত ব্রাজিল ম্যাচ

আমাকে এখনও কেউ আমন্ত্রণ জানায়নি। জানালে অবশ্যই যাবো। মেসি কে নিয়ে এসে বাংলার ফুটবল কে কলঙ্কিত করা হয়েছিল। ব্রাজিলকে নিয়ে এসে সেই পাপ ধোয়ার চেষ্টা করব।

 

৯) হুমায়ন কবিরের চেক বাউন্স

উনি নিজেই তো বারেবারে বাউন্স করেন। ওনার চেক তো বাউন্স হবেই।