AMAR BANGLA NEWS

কাঁচরাপাড়ার প্রাক্তন পৌরপ্রধান কমল অধিকারী ছায়াসঙ্গী বেআইনি অস্ত্র সরবরাহ কারিকে গ্রে*প্তা*র করল পুলিশ

কাঁচরাপাড়ার প্রাক্তন পৌরপ্রধান কমল অধিকারী ছায়াসঙ্গী বেআইনি অস্ত্র সরবরাহ কারিকে গ্রে*প্তা*র করল পুলিশ বেআইনি ভাবে অস্ত্র সরবরাহকারী কুখ্যাত এক দুষ্কৃতীকে...

কাঁচরাপাড়ার প্রাক্তন পৌরপ্রধান কমল অধিকারী ছায়াসঙ্গী বেআইনি অস্ত্র সরবরাহ কারিকে গ্রে*প্তা*র করল পুলিশ

বেআইনি ভাবে অস্ত্র সরবরাহকারী কুখ্যাত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বীজপুর থানার পুলিশ। ধৃত অস্ত্র সরবরাহকারীর নাম অজয় মালি। তাঁর বাড়ি হালিশহরে জেঠিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত অজয় মালি কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান কমল অধিকারীর ছায়া সঙ্গী ছিলো। এলাকায় অশান্তি পাকাতে এলাকায় অস্ত্র সরবরাহ করত। এছাড়া এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি চালাতো বলে অভিযোগ। ভোটের পর থেকে বেপাত্তা ছিলো ধৃত। বুধবার বিকেলে তাকে কাঁচরাপাড়া পৌরসভার রেল কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতের জানিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।