হাওড়া স্টেশনে একুশে জুলাই এর সেই চেনা ছবিটা উধাও নেই কোন তৃণমূল কংগ্রেসের পতাকা বাজছেনা লাউড স্পিকার, নেই কোনো অভ্যর্থনা মঞ্চ..
একুশে জুলাই তে কার্যত খা খা করছে হাওড়া স্টেশন ও ফেরিঘাট চত্বর। অন্যান্য বছর আজকের এই একুশে জুলাইতে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ট্রেনে চেপে এসে এই হাওড়া স্টেশন থেকে ফেরিঘাটে লঞ্চ ধরে কলকাতার শহীদ সমাবেশে যোগ দিতেন। থাকতো এলাহি ব্যবস্থা আগত প্রতিনিধিদের জন্য ফেরিঘাটের সামনে মঞ্চ করা হতো। তাদেরকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হতো। কিন্তু রাজ্যে পালা বদলের পর এ বছর ২১ শে জুলাই এর চিত্রটা একেবারেই বিপরীত। সকাল আটটা বেজে গেলেও এখনো পর্যন্ত দেখা নেই কোন জেলার তরফের কোন মিছিলের। নেই হাওড়া জেলা কমিটির অভ্যর্থনা মঞ্চও। নেই কোন নেতাও কর্মীরা।