নদীয়ার কল্যানী এক বেসরকারি হসপিটালে রোবটিক সার্জারি উদ্বোধন করতে এলেন রাজ্যে বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য।
কল্যাণীর একটি বেসরকারি হাসপাতালে রোবট সার্জারি উদ্বোধন করলেন বিজেপি রাজ্য সভাপতি ও রাজ্য সভার সাংসদ শমিক ভট্টাচার্য,
এই উদ্বোধন অনুষ্ঠানে এসে শমিক ভট্টাচার্য বলেন সীমান্তবর্তী অঞ্চল খুব কাছে বাংলাদেশ থেকে চিকিৎসার নাম করে এখানে চিকিৎসা করাতে এসে বিভিন্নভাবে কাগজপত্র জোগাড় করে ভারতের নাগরিক হওয়ার চেষ্টা চালাতে পারে, সে ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি সমস্ত হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের পরিচয় পত্র এবং বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখে নেবার পরামর্শ দিলেন। যদি এই কাগজপত্র না দেখে চিকিৎসায় ভর্তি নেন। আগামী দিনে বড় বিপদের সম্মুখীন হতে পারে এই সমস্ত হসপিটাল গুলি।