AMAR BANGLA NEWS

দক্ষিণেশ্বর মন্দিরের মুখে নিবেদিতা সেতুর নিচে ১৭০ থেকে ১৮০ টা দোকান ছিল তা আজ রাতে jcb দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হল

সোমবার রাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বিশাল পুলিশ বাহিনী দক্ষিণেশ্বর থানা এবং হাইওয়ে অথরিটি যৌথভাবে পি ডব্লিউ ডি রোড দক্ষিণেশ্বর মন্দিরের...

সোমবার রাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বিশাল পুলিশ বাহিনী দক্ষিণেশ্বর থানা এবং হাইওয়ে অথরিটি যৌথভাবে পি ডব্লিউ ডি রোড দক্ষিণেশ্বর মন্দিরের মুখে নিবেদিতা সেতুর নিচে ১৭০ থেকে ১৮০ টা দোকান ছিল তা আজ রাতে jcb দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হল। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে ফুটপাত পরিষ্কার হকার উচ্ছেদ চলছে তার ব্যতিক্রম হলো না এবার বরাহনগর পি ডব্লিউ ডি রোডে নিবেদিতা সেতুর নিচে দীর্ঘদিন ধরে এই জায়গায় ব্যবসা করে পরিবার পরিজন পরিচালনা করতো চায়ের দোকান রুটি পরটা দোকান পান বিড়ি সিগারেটের দোকান হোটেল এবং এখানে ছিল বাস টার্মিনাস তার গুণটি তাদের কর্মীরা খাওয়া দাওয়া করত থাকতো এবং পায়খানা বাথরুম ছিল তাছাড়াও এই বাসের মেরামতির জন্য দোকান ছিল তা আজ প্রশাসনের পক্ষ থেকে নিবেদিতা সেতুর নিচে সমস্ত দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল তাদের অভিযোগ আগের থেকে নোটিশ না দিয়ে এই দোকান ঘর ভেঙে দেওয়া হল এছাড়াও বাস সিন্ডিকেটের পক্ষ থেকে বারংবার এলএনটি এবং হাইওয়ে অথরিটি সাথে বারবার কথা হয় তারা পুজোর সময় অব্দি সময় চেয়েছিল কিন্তু আচমকায় সোমবার রাতে হাইওয়ে অথরিটি এবং পুলিশ প্রশাসনের যৌথভাবে সমস্ত দোকান এবং বাস টার্মিনাসের বাসের ড্রাইভার কন্টাকটারদের থাকার জায়গা সবটা ভেঙে দেওয়া হয়।